বাংলাদেশ

সাত হাসপাতালে প্রবাসী শ্রমিকদের ফাইজারের ভ্যাকসিন

সাত হাসপাতালে প্রবাসী শ্রমিকদের ফাইজার ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী শ্রমিকরা সাত হাসপাতালে ফাইজার ভ্যাকসিন নিতে অপেক্ষা করছে, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর সাতটি হাসপাতালে প্রবাসী শ্রমিকদের ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে বৃহস্পতিবার।

তবে নিবন্ধন তালিকা না পাওয়ায় প্রথমদিন শুধুমাত্র কুমির্টোলায় ১৯৮ শ্রমিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের কেন্দ্রে ৯৮ জন মিলিয়ে ৩০০ জন প্রবাসী শ্রমিককে ভ্যাকসিন দেয়া হবে৷

ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে রেজিষ্ট্রশন করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। প্রকৃত শ্রমিক এবং ভিসা ও ফ্লাইটের তারিখে এগিয়ে থাকা শ্রমিকেরা ভ্যাকসিন না পাওয়ায় প্রবাসে চাকরির আকামা হারানোরও আশঙ্কা তাদের।

ভিসার মেয়াদ উত্তীর্ণ ও ফ্লাইট শিডিউল হারিয়ে সর্বশান্ত হবার আশঙ্কায় শ্রমিকরা বিক্ষোভ করছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী আসার পর শ্রমিকরা বিক্ষোভ করে।

বিষয়:করোনাভাইরাস ফাইজার ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…