৭ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

Health worker giving COVID-19 vaccine to a young girl with her mother in the background, in a community health setting in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৮০তম দিনে ৭ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জন। এটি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা। এর আগে চলতি বছর ১১ এবং ১৭ মার্চ করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও ১১ জনের মৃত্যু হয়।
শনাক্তের হার আগের দিনের থেকে কিছুটা কমে ২ দশমিক থেকে দাঁড়িয়েছে ২ দশমিক ৭৭ এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৪৫ জন, গতকাল ছিল ৬৬৪ জন।
গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৩ হাজার ৩০২টি পরীক্ষায় ৬৪৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৯৯ লাখ ১৪ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা করা হয়। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ শতাংশ।
এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন।






