চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাত ভাই চম্পা’ নিয়ে বাংলাদেশের দর্শক গর্ববোধ করবে: সুমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘নিজেদের কালচারকে আমরা যতোটা পেট্রোনাইজ করবো, ততোই আমরা আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। দর্শকরা ‘সাত ভাই চম্পা’ দেখলে নিজেদেরকে নিয়ে অনেক গর্ববোধ করবে বলেই আমার বিশ্বাস। যে আমরা এই লেভেলের প্রোডাকশন বানাতে পারি।’

কথাগুলো বলছিলেন ‘সাত ভাই চম্পা’র টাইটেল মিউজিক নির্মাণ করা দেশ সেরা ব্যান্ড দল ‘চিরকুট’-এর অন্যতম সদস্য ও ভোকাল শারমিন সুলতানা সুমি।

অপেক্ষার প্রহর শেষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ পর্ব প্রচারের মাধ্যমে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’। ব্যয়বহুল এই টিভি সিরিজটি নিয়ে ক’দিন আগেই এফডিসিতে হয়ে গেল গ্র‌্যান্ড প্রিমিয়ার। যেখানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম থেকে শুরু করে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ ‘সাত ভাই চম্পা’র প্রায় দুইশত কলাকুশলী।

আর সেখানেই ‘সাত ভাই চম্পা’র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে ছিলেন ‘আহারে জীবন’ খ্যাত শিল্পী সুমি। ‘সাত ভাই চম্পা’র সাথে কাজ করার অনুভূতি কেমন? জানতে চাইলে সুমি বলেন: অদ্ভুত একটা অনুভূতি। বলে বোঝানো যাবে না। চিরকুটতো বিভিন্ন থিমেটিক গান করে থাকে। আর রূপকথাতো আমাদের উপমহাদেশে অদ্ভুত জায়গা জুড়ে আছে। আমাদের ছোটবেলা জ্বলজ্বল করে। তো এটার মিউজিক করতে গিয়ে বারবার আমাদের ছোট বেলার কথায় মনে হয়েছে বেশি।

গান এবং সাতভাই চম্পার মিউজিক করা অনেক বড় চ্যালেঞ্জ ছিলো জানিয়ে সুমি আরো বলেন, অনেক বড় চ্যালেঞ্জ ছিলো এটার গানটা করা। কিন্তু চ্যানেল আই থেকে আমাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে এই গানটি সম্পন্ন করার জন্য। আমরা যে ধরনের সাপোর্ট চেয়েছি, সে ধরনের সাপোর্ট আমরা পেয়েছি। কারণ এই গানটার মাস্টারিং করা হয়েছে লন্ডন থেকে। এবং হিউজ অর্কেস্ট্রেশান আছে এটাতে। একেবারে লাইভ বাজানো হয়েছে সব। মুম্বাইয়ে। গানটা করতে সবাই আমরা এক্সাইটেড ছিলাম। রূপকথা নিয়ে গান। একেবারে ইন্টারনেশনাল স্ট্যান্ডার্ডের একটা কাজ হয়েছে। এবং সবার ভালো লাগবে।

দর্শক হিসেবে সুমি বলেন, অবশ্যই ‘সাত ভাই চম্পা’র অ্যাপিসোডগুলো দেখবো। এটাতো আমাদের একেবারে নিজেদের জিনিষ। নিজেদের জিনিষতো অবশ্যই দেখবো।

Reneta

১১ হাজার বর্গফুটের সেটে ৫২টি জোনে ২০০ শিল্পীর ৩০০ পর্বের ‘সাত ভাই চম্পা’র এই মহাকাব্য তৈরি হয়েছে সম্পূর্ণ দেশী আঙ্গিকে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মেগা টিভি সিরিজটি পরিচালনা করেছেন রিপন নাগ। বাংলাদেশের প্রথম নিজস্ব মেগা টেলিভিশন সিরিজ ‘সাত ভাই চম্পা’তে উঠে আসবে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ তিন রাজ্যের গল্প। যার কেন্দ্রীয় চরিত্র হিসেবে আবির্ভূত হবেন সাত ভাইয়ের এক বোন চম্পাবতী ওরফে চম্পা। ‘ময়মসিংহ গীতিকা’র বাংলা লোকগাথা ‘সাত ভাই চম্পা’র অবলম্বনে নির্মিত এই টিভি সিরিজটির ফেসবুক পেজ ( https://www.facebook.com/Saat-Bhai-Champa) থেকে প্রতিনিয়ত জানানো হচ্ছে আপডেট। এরইমধ্যে চলছে কাউন্টডাউন।

‘সাত ভাই চম্পা’র প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন অমিত সিনহা, শানারেই দেবী শানু, দীপা, চৈতি, বৃষ্টি, ঝুমুর, নওশাবা, সুব্রত, মাজহারুল ইসলাম, আহমেদ শরীফ, সাহির আমান চৌধুরী, নাদির খান, হুমায়ূন সাধু প্রমুখ। ‘সাত ভাই চম্পা’র রেডিও পার্টনার রেডিও ভূমি (৯২.৮), প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক, অনলাইন মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসচিরকুটচ্যানেল আইফরিদুর রেজা সাগররিপন নাগশারমিন সুলতানা সুমি
শেয়ারTweetPin1

সর্বশেষ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ আজ

জুন ৩০, ২০২৬

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT