চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত বছরেই সাফল্যের চূড়ায় আলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
বিনোদন
A A

বলিউডে অভিনেত্রী আলিয়া ভাটের সাত বছর পূর্ণ হলো। অথচ এই সাত বছরেই তিনি পৌঁছে গেছেন সাফল্যের চূড়ায়। শীর্ষস্থানীয় অভিনেত্রীর কাতারে তার নাম! এতে অবশ্য পা মাটিতেই রাখছেন এই অভিনেত্রী।

২০১২ সালে করণ যোহর প্রযোজিত ও পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। প্রথম ছবিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন ‘রাজি’ খ্যাত এই অভিনেত্রী।

ক্যারিয়ারের এই সাত বছরে বেশ কয়েকজন নামি পরিচালকের সঙ্গেও কাজ করেছেন তিনি। যা থেকে আলিয়া পেয়েছেন সফলতা এবং জিতেছেন অনেক পুরস্কারও। খুব অল্প সময়েই এই অভিনেত্রী দর্শকদের উপহার দিয়েছেন তার অভিনীত একের পর এক হিট ছবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বি-টাউনে নিজস্ব যাত্রা নিয়ে মুখ খুলেন ‘হাইওয়ে’ খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন যে, দীর্ঘ সময় বলিউড সিনেমাতে কাজ করতে করতে এখন আমার ছবি বাছাইয়ের ধরণ পাল্টে গেছে।

সত্যিই, আলিয়ার কথার সাথে রয়েছে কাজের মিল। ক্যারিয়ারের শুরু করে যেরকম মশল্লাদ্বার ছবিতে অভিনয় করেছেন, ধীরে ধীরে সে ট্র্যাক পরিবর্তন করেন এই অভিনেত্রী। সর্বশেষ তার অভিনীত ‘গাল্লি বয়’ সব ধরনের দর্শক মহলে তুমুল প্রশংসিত হয়।

বর্তমানে আলিয়া ব্যস্ত অয়ন মুখার্জি পরিচালিত তার পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। যেখানে তাকে প্রথমবারের মত দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটকরনগাল্লি বয়বলিউডরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT