চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত পেসার নিয়ে নিউজিল্যান্ড সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের কাছাকাছি ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। দুই সংস্করণের জন্য দলে রাখা হয়েছে ২০ ক্রিকেটার। জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও আল-আমিন হোসেন। বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর থেকে আগেই নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন কেবল বাঁহাতি স্পিনার তাইজুল।

তার জায়গায় আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ প্রথমবার মূল দলে জায়গা পেয়েছেন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে প্রাথমিক দলে ছিলেন সিলেটের এ স্পিনার।

Banglabid

টি-টুয়েন্টি স্পেশালিস্ট নাঈম শেখ যাচ্ছেন নিউজিল্যান্ডে। বাদ পড়েছেন ক্রিকেটের ছোট সংস্করণে নিয়মিত মুখ আমিনুল ইসলাম বিপ্লব। তরুণ লেগ স্পিনারকে রাখা হয়নি দলে।

নিউজিল্যান্ডে বাউন্সি উইকেটের কথা চিন্তা করে পেস বোলারের আধিক্য দলে। এক সিরিজ পর ফেরানো হয়েছে আল-আমিন হোসেনকে। অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে পেসার মোট সাতজন।

অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ, শরিফুলও টিকে গেছেন। তাসকিন, রুবেল, মোস্তাফিজ তো আছেনই।

Reneta

নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ২০, ২৩ ও ২৬ মার্চ। টি-টুয়েন্টি সিরিজের খেলা ২৮ , ৩০ মার্চ ও ১ এপ্রিল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অষ্ট্রেলিয়া-নিউজিল্যান্ডজাতীয় দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৮ সিনেমা হলে মুক্তি পেল ‘পাগলের মতো ভালোবাসি’

পরবর্তী

মানবিক আবেদন: ক্যান্সার হারলে সাইমুম জিতবে

পরবর্তী
নির্বিঘ্নে হাঁটছেন একজন ব্যক্তি, চারপাশে সবুজ প্রকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিক আবেদন: ক্যান্সার হারলে সাইমুম জিতবে

মিয়ানমারে জনগণের প্রতিবাদ ও আন্দোলনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের ফুঁসে ওঠা জনগণের পক্ষে গোটা পৃথিবী

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT