চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ
৫:০৯ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরায় অন্তঃস্বত্তা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এলাকার জনগন পলাতক স্বামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, স্থানীয় লাবসা ইউনিয়ন পরিষদ সদস্যর মাধ্যমে খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে বুধবার ভোররাতের কোন একসময়ে গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তেরও প্রস্তুতি চলছে।
স্থানীয় লাবসা ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম জানান, রাজনগর গ্রামের আব্দুর রহিম সরদারের মেয়ে পারভিন আক্তার (২৪) কে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছে শুনে সকালে সেখানে গিয়ে তিনি ঝুলন্ত লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পারভিনের ৫বছর বয়সী কন্যা সন্তান আছে। নিহত পারভিনের স্বামী আব্দুল খালেক স্ত্রী সন্তান নিয়ে শশুর বাড়িতে থাকতো। কিন্তু স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর স্বামী খালেককে পাওয়া না গেলে সন্দেহ হয় স্থানীয়দের। এলাকার মানুষ খালেককে খোঁজ শুরু করে এবং ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

পারভিনের ভাই তরিকুল ইসলাম বলেন, তার বোন পারভিনের সাথে ২০১৩ সালে ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত মোজাম কারিকরের ছেলে আব্দুল খালেকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাভাবেই নির্যাতন করতো। বিয়ের দেড়বছরের মাথায় তাদের একটি কন্যা সন্তান হয়। তারপরও থামেনি নির্যাতন।

তরিকুল জানান, পারভিন সাতমাসের গর্ভবতী ছিল। সকালে তার ঝুলন্ত মরদেহ নামানো হলে হাতে কাটার দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহবধুর ঝুলন্ত লাশঝুলন্ত লাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT