চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে গাছে ঝুলন্ত মায়ের ও পুকুরে তিন মাসের শিশুর মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৯, মে ২০২০
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের কাজির টেক এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত মা ও পুকুরে ভাসমান তিন মাসের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।

সুধারাম থানার ওসি নবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে বিবি ময়িরম (২৬) ওই এলাকার আকবর আলী বাবরের স্ত্রী এবং তিন মাসের শিশু কন্যা মায়মুন আক্তার তাদের সন্তান।

ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারকারী সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার জানান, অর্ধনগ্ন অবস্থায় গৃহবধূ মরিয়মের মরদেহ নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত ছিলো। তার শরীর পানিতেও ভেজা ছিল। একই পুকুরে ভাসমান ছিলো তার তিন মাসের শিশু সন্তান।

নিহত মরিয়মের ভাই আব্দুল করিম জানান, পারিবারিক কলহের জের ধরে তার বোনের স্বামী বাবরই দুইজনকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। পরে তার বোনের মরদেহ পরনের কাপড় দিয়ে পুকুরের পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে তার বোন জামাই। তাদের আরো দুটি শিশু সন্তান রয়েছে বলে জানান তিনি।

সুধারাম থানার ওসি নবির হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী বাবর পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

ট্যাগ: ঝুলন্ত লাশনোয়াখালী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে হারিয়ে যাওয়া ছয় কিশোরকে উদ্ধার করলো পুলিশ

পরবর্তী

ঢাবিতে ৩১ মে থেকে সীমিত পরিসরে শুধু অফিসসমূহ খোলা

পরবর্তী

ঢাবিতে ৩১ মে থেকে সীমিত পরিসরে শুধু অফিসসমূহ খোলা

নওয়াজের কাছে টাকা ও ফ্ল্যাটের দাবি ভিত্তিহীন, বললেন আলিয়া

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT