স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আরো একবার বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা-বাহিনীর প্রচেষ্টা অব্যাহত আছে।
কোল্ড ফায়ার ফাইটিং পদ্ধতির পরিচিতি ও ফায়ার সেফটি ম্যানেজার কোর্সের সনদপত্র প্রদান অনুষ্ঠান শেষে মন্ত্রীর কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চান।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সাড়ে ৩৩ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।








