ক্রিকেট

সাকিব ‘স্বাগত, ময়না’

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান শুভেচ্ছা জানাচ্ছেন, ময়না. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান শুভেচ্ছা জানাচ্ছেন, ময়না, একটি ক্রিকেট ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের ছেলে সাকিব আল হাসানকে ঘরে ফিরে পেয়ে স্বাগত জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩ কোটি ২০ লাখ রুপিতে টাইগার তারকাকে দলে টানার পর কেকেআর তাদের ফেসবুক পাতায় লিখেছে, ‘স্বাগত, ময়না’।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসছে আসরের জন্য চেন্নাইয়ে নিলাম বসেছে বৃহস্পতিবার দুপুরে। সাকিবের নাম ছিল ২ নম্বর সেটে। ছিলেন সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটেগরিতে।

বিডে পাঞ্জাব ও কেকেআরের টানাটানি শেষে ৩ কোটি ২০ লাখে পুরনো ঘর কেকেআরে ফিরেছেন টাইগার অলরাউন্ডার।

শাহরুখ খানের দল নাইট রাইডার্সে ছয় মৌসুম খেলেছেন সাকিব। বাংলাদেশ অলরাউন্ডার দলটির ২০১২ ও ২০১৪ সালের শিরোপা জয়ের অন্যতম কারিগর। কেকেআর লিখেছে, এবার তাহলে তৃতীয় শিরোপা?

নাইট রাইডার্স দিয়েই আইপিএল ময়দানে যাত্রা শুরু হয়েছিল সাকিবের। এক মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদেও।

বিষয়:আইপিএল ২০২১ কলকাতা নাইট রাইডার্স শাহরুখ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…