চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তামিমের খেলার সম্ভাবনা কতটা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
সদ্যই চোট থেকে ফিরেছেন, ফিরেই সোজা চট্টগ্রাম টেস্টের দল

সদ্যই চোট থেকে ফিরেছেন, ফিরেই সোজা চট্টগ্রাম টেস্টের দল

মিরপুরের নেটে প্রতিদিনই ব্যাটিং অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তামিম ইকবাল। মঙ্গলবার যোগ হলেন সাকিব আল হাসানও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাদের ফেরার সম্ভাবনা যখন ক্রমেই বাড়ছিল, তখনই দুঃসংবাদ হয়ে এল অনুশীলনে নতুন করে পাওয়া তামিমের চোট।

আঙুলের চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সাকিব-তামিম। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। নিজ শহরে প্রথম টেস্টে মাঠে নামার ব্যাপারে ইতিবাচক ছিলেন তামিম। তবে দল ঘোষণার আগমুহূর্তে পাঁজরে চোট পাওয়ায় বাঁহাতি ওপেনারকে ঘিরে বেড়েছে দুশ্চিন্তা।

তামিমের উন্নতি নিয়ে প্রধান নির্বাচক সন্তুষ্ট থাকলেও টেস্ট দল ঘোষণার আগে অপেক্ষা করতে হচ্ছে মেডিকেল রিপোর্টের জন্য, ‘তামিমের সুস্থতা নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। কাল(বুধবার) আপডেট দেবে ফিজিও। সেই হিসেবে পদক্ষেপ নিবো। তবে সাকিবের ব্যাপারে আমরা কিছু আপডেট পাইনি।’

Banglabid

নির্বাচকের মন্তব্যের পরে খবর নিয়ে জানা যায়, তামিমকে ৪৮ ঘণ্টা বিশ্রাম দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। এ সময়ের মধ্যে ব্যথা না কমলে করাতে হবে এক্স-রে।

সাকিবের ফেরা প্রসঙ্গে সেখানে মিনহাজুল বলেন, ‘সে তো(সাকিব) মাত্র আজকে ব্যাটিং শুরু করেছে। কালকের দিনটিতে বোঝা যাবে কতটা উন্নতি করেছে। কারণ ইনজুরির পর অনেক বড় একটি বিরতি গেছে। ফিজিওর একটি রিপোর্ট দেয়ার কথা কালকে। সবকিছু পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বুধ ও বৃহস্পতিবার তিন ভাগে ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। ১৬ নভেম্বর জেসন হোল্ডারের দল চলে যাবে সিরিজের প্রথম টেস্টের ভেন্যু বন্দরনগরী চট্টগ্রামে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা: সু চি’র সমালোচনায় মাহাথির

পরবর্তী

তাইজুলের চোখ মিরাজের রেকর্ডে

পরবর্তী
পুরনো ছবি

তাইজুলের চোখ মিরাজের রেকর্ডে

ডেম্বেলেকে আচরণ পাল্টাতে বলছেন ফ্রান্স কোচও

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT