চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব কন্যার ‘খেলার সাথী’ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

লাল, নীল, হলুদ বলের ভেতর আড়াই বছরের এক কন্যাশিশু। তার সঙ্গে খুনসুটিতে মেতে আছেন ঘরোয়া পোশাক পরা এক নারী। দুজনে কখনো টিভি দেখছেন। কখনো যাচ্ছেন অ্যাকুরিয়ামের মাছের কাছে। একজন আলাইনা হাসান অউব্রি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র মেয়ে। আরেকজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

ছুটির দিনে সাকিব কন্যার সঙ্গে ছবি এবং ভিডিওতে এভাবে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। গত সপ্তাহের ছুটির দিনেও নাতিনাতনিদের সঙ্গে সময় কাটান তিনি। বিকেল বেলার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এর আগে ২০১৩ সালের ২৭ জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে মোরগ-পোলাও রান্নায় ব্যস্ত প্রধানমন্ত্রীর রান্নাঘরের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

এদিন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির তার নিজের ফেসবুকে মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। চোখের পলকে সেগুলোও ভাইরাল হতে শুরু করে।

ছবিতে দেখা যাচ্ছে প্লাস্টিকের তৈরি খেলনা জাতীয় একটি খাঁচায় নানা রংয়ের বল। তার ভেতর বসে আছে সাকিবের মেয়ে।

Reneta

১১ সেকেন্ডের ভিডিওতে প্রধানমন্ত্রীর কণ্ঠ শোনা গেছে। বল হাতে নিয়ে তিনি বলেন, ‘ধূলা বোধহয়।’ তারপর একটি বল তুলে অউব্রির কাছে বলটির রং সম্পর্কে জানতে চান। সঙ্গে সঙ্গে সে উত্তর দেয়, ‘গ্রিন’। প্রধানমন্ত্রী বিস্ময়ের সঙ্গে বলেন, ‘ও মা!’

‘এটা?’ আরেকটি বল তুলে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

এবারও পাস করে যায় অউব্রি, ‘রেড।’

‘এটা?’ অউব্রিকে হারাতে প্রধানমন্ত্রী আরও একটি বলের রং জানতে চান। কিন্তু তিনি ‘হেরে’ যান। অউব্রি সেটিরও সঠিক উত্তর দেয়, ‘ইয়ালো।’

এবার প্রধানমন্ত্রী বলেন, ‘সব জানে সে!’

ভিডিও কে করেছেন, সে সম্পর্কে ফেসবুকে কিছু লেখেননি সাকিবের স্ত্রী। তবে গলা শুনে মনে হয়েছে, সাকিব আল হাসানই ভিডিও করেছেন।

প্রধানমন্ত্রীর আতিথেয়তায় যারপরনাই বিস্মিত শিশির। ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটায় আলাইনা! তিনি এমনই স্নেহপূর্ণ আর যত্নশীল মানুষ।’

ছবি: সাকিব উম্মে আল হাসান শিশিরের ফেসবুক থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশেখ হাসিনাসাকিব আল হাসান
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT