ক্রিকেট

সাকিব-এনামুলের কীর্তির পাশে তাইজুল

টানা তিন ইনিংসে ৫ উইকেট

সাকিব-এনামুলের কীর্তির পাশে তাইজুল

টানা তিন ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তাইজুল ইসলাম। ভাগ বসিয়েছেন সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়রের কীর্তিতে। বাংলাদেশের হয়ে টানা তিন ইনিংসে ৫ উইকেট পাওয়া তিন বোলারই হল বাঁহাতি স্পিনার।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে তাইজুল নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ঝুলিতে জমান ৫ উইকেট। মঙ্গলবার মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তাইজুলের দখলে ৫ উইকেট।

চাকাভাকে শর্টলেগে মুমিনুলের ক্যাচ বানিয়ে পাঁচের স্বাদ পেলেন তাইজুল। সবমিলিয়ে টেস্টে ষষ্ঠবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন ২৬ বছর বয়সী এ স্পিনার। ক্যারিয়ার সেরা ৩৯ রানে ৮ উইকেট এই জিম্বাবুয়ের বিপক্ষেই। আর এক টেস্টে একবারই পেয়েছেন দশ উইকেটের দেখা। সিরিজের প্রথম টেস্টে সিলেটে দুই ইনিংস মিলিয়ে নেন ১১ উইকেট।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২০০৫ সালে টানা তিন ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তিতে নাম লিখিয়েছেন এনামুল জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ইনিংসে তার শিকার ছিল ১৮ উইকেট।

তিন বছর পর ২০০৮ সালে সাউথ আফ্রিকা সফরে এনামুলের কীর্তিতে ভাগ বসান সাকিব। তিন ইনিংসে নেন ১৬ উইকেট।

টানা ৫ উইকেট শিকারের গৌরবে সাকিব-এনামুলের পাশে এদিন বসল তাইজুলের নাম। সুযোগ থাকছে ছাড়িয়ে যাওয়ারও। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসেই তাদের ছাড়িয়ে গেলে তাইজুলের ঘূর্ণিতে ভর করেই ম্যাচ জেতার স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ।

বিষয়:তাইজুল ইসলামলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…