চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ৪৫০ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ক্রিকেট ইতিহাসের ৩৬তম ও প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫০ উইকেটের মালিক হয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

১৩০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সাকিবের আগে এই কীর্তি গড়তে পেরেছেন মাত্র ৩৫ জন। অর্থাৎ, বিশ্বক্রিকেটের বিবেচনায় সাকিব এখন ইতিহাসের ৩৬তম সেরা বোলার। সাকিবের উপরে থাকা ৩৫ জন বোলারের বেশীরভাগই ইতিমধ্যে অবসর নিয়েছেন ক্রিকেট থেকে।

হ্যাগলি ওভারে দ্বিতীয় দিন শেষ সেশনে সাকিব পরপর দুই ওভারে দলকে ম্যাচে ফেরান। এজন্য তিনি নেন মিচেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্রান্ডহোমের উইকেট। নিজের পঞ্চম ওভারে প্রথম উইকেট পান সাকিব। এরপর তার ৪৫০তম শিকার হন ওয়াটলিং। একই ওভারে ডি গ্রান্ডহোমকে সাজঘরে পাঠান। প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ৩২ রান দিয়ে নিলেন তিন উইকেট।

Banglabid

২০১৬ সালের ২০ জানুয়ারি সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪০০তম উইকেট নেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি এ বাঁহাতি। টেস্টে ১৬৪ উইকেট, ওয়ানডেতে ২২০ ও ৬৭ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টিতে। সব মিলিয়ে সাকিবের দখলে ৪৫১ উইকেট।

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমদিন ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে যোগ দেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ওই কৃতিত্ব দেখান তিনি। শনিবার টেস্টের দ্বিতীয় দিন যোগ করলেন আরেকটি অর্জন। ৯ হাজার রান ও ৪০০’র বেশি উইকেট নেওয়া প্রথম বাংলাদেশী  অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ পরবর্তী পার্টিতে ট্রাম্প দম্পতির নাচ

পরবর্তী

হোয়াইট হাউজে ট্রাম্প পরিবারের যারা থাকছেন

পরবর্তী

হোয়াইট হাউজে ট্রাম্প পরিবারের যারা থাকছেন

আজকের ছাত্রদের মাঝেই লুকিয়ে রয়েছে বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল: সৈয়দ আশরাফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT