চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিবের আক্রমণাত্মক হওয়া দরকার ছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার প্রেমাদাসায় লঙ্কা-বধের ম্যাচে শেষ ওভারে মোস্তাফিজের কাঁধের উপর দিয়ে পরপর দুই বাউন্সার দিয়েও পার পেয়ে যান উদানা। লেগ আম্পায়ার ‘নো বলে’র সংকেত দিতে উদ্যত হয়েও পরে সিদ্ধান্ত বদলে ফেলেন। তখন উইকেটে থাকা মাহমুদউল্লাহকে ম্যাচ ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে ইশারা করেছিলেন টাইগার অধিনায়ক সাকিব। ওই মুহূর্তে সাকিবের ওরকম আক্রমণাত্মক হওয়া দরকার ছিল বলেই মনে করেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সোমবার দুপুরে কলম্বো থেকে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বললেন, ‘বলবো না যে ওইভাবে প্রতিবাদ করাটা ঠিক ছিল। কারণ দিনশেষে এটা খেলা। সাকিব যেটা করেছে পুরো আবেগি হয়ে করেছে হয়ত। তবে আমরাও দেখছিলাম নো-বল ডাকা হয়েছে। তারপরও নো-বল কেন দেয়া হবে না। আম্পায়াররাও জানেন। আম্পায়াররা যে ভুল করেছে সেটা সবাই জানে। হয়তবা একটু বেশি প্রতিবাদ হয়ে গেছে। যেহেতু এটা আন্তর্জাতিক ম্যাচ, টিভিতে দেখায়। তবে আমি মনে করি, একদিক থেকে সাকিবের আক্রমণাত্মক হওয়া দরকার ছিল।’

২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতিত্বের প্রতিবাদ হিসেবে আইসিসি সভাপতির পদই ছেড়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। মেলবোর্নের ওই ম্যাচেও ছিল ‘নো বল’ বিতর্ক। সেই ম্যাচের দৃষ্টান্ত টেনে সুজন বললেন, ‘অনেক টুর্নামেন্টেই এমন হয়েছে। বিশ্বকাপে মেলবোর্নেও আমাদের বেশকিছু সমস্যা হয়েছিল। আম্পায়ারের কিছু সিদ্ধান্তের জন্য আমাদের এমন হতে হয়েছে। তারপর পরিস্থিতিও ঠিক হয়েছে, খেলেও দারুণ জবাব দিয়েছি মাঠে। সেটাই বড় ব্যাপার ছিল আমাদের জন্য।’

রোববার প্রেমাদাসায় নিধাস ট্রফির ফাইনালে ভারতকে সমর্থন দিয়েছেন স্বাগতিক দেশের দর্শকরা। সুজন মনে করেন বাংলাদেশের সঙ্গে ম্যাচ হেরে ফাইনালে উঠতে না পারায় শ্রীলঙ্কার শত্রু হয়ে উঠেছিল টাইগাররা।

‘ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় আরও বেশি চাপ ছিল। সেটা খুবই স্বাভাবিক ছিল। কারণ স্বাগতিক দেশের সঙ্গে খেলা। দর্শক তো আমাদের বিপক্ষে থাকবেই, এটা খুবই স্বাভাবিক। ফাইনালে স্বাগতিক দেশ ছিল না, কিন্তু তাদের সমর্থন আমাদের বিপক্ষে ছিল। বাংলাদেশের হয়ে পুরোই হতাশ আমি। আমাদের বাংলাদেশি সমর্থকও ছিল বেশকিছু। কিন্তু সবার মাঝে তাদের আওয়াজটা খুবই কম হয়েছে। তবে এটা খেলারই অংশ। হয়ত আমরা শ্রীলঙ্কার শত্রু ছিলাম, আমাদের কারণে তারা ফাইনালে উঠতে পারেনি, তারা আক্রোশ থেকে বাংলাদেশের বিপক্ষে সমর্থন দিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদ সুজননিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোন চাপ নেই: গয়েশ্বর চন্দ্র রায়

জুলাই ২৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ১৮: আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা কর্মজীবী মানুষদের দুঃখগাথা

জুলাই ২৪, ২০২৬

ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি কতক্ষণে মেরামত হবে অনিশ্চিত

জুলাই ২৪, ২০২৬

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT