চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিববিহীন কলকাতার বোলিংয়ের মুখে মুস্তাফিজের দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২৫, মে ২০১৬
স্পোর্টস
A A

আইপিএলে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লীর ফিরোজ শাহ কোটলায় আইপিএলের প্লে অফের এলিমিনেটর ম্যাচে শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে সাকিব আল হাসানকে একাদশের বাইরে রেখেই মাঠে নেমেছে কেকেআর।

আজকের ম্যাচে হারলেই বিদায়, আর জিতলে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের মুখোমুখি হতে হবে জয়ী দলকে।

ইনজুরির খোঁড়ায় আজও আশীস নেহরাকে পাচ্ছে না হায়দরাবাদ। তবে রয়েছেন দলটির সবচেয়ে বড় অস্ত্র কাটার মাস্টার মুস্তাফিজ।

সানরাইজার্স অধিনায়কের ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে অনেক কিছুই। এ টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রহের দিকে তৃতীয় অবস্থানে রয়েছে ওয়ার্নার। লিগ পর্বে ১৪টি ম্যাচে ওয়ার্নারের মোট রান ৬৫৮। হাফ সেঞ্চুরি সাতটি, সর্বোচ্চ রান ৯২। ব্যাটিং গড় ৫৪.৮৩। পুরো টুর্নামেন্টে ১৫০.৯১ স্ট্রাইক রেট, হাঁকিয়েছেন ৬৬ টি বাউন্ডারি ও ২৫টি ওভার বাউন্ডারি। দুটি ম্যাচে সেরাও হয়েছেন।

কেকেআরের ব্যাটিংয়ে অধিনায়ক গাম্ভীরের সঙ্গে উথাপ্পার দারুণ রসায়নে টুর্নামেন্টে বেশ কয়েকটি অসাধারণ ওপেনিং জুটি উপহার দিয়েছে। তবে ফর্মে থাকা ইউসুফ পাঠান আজও তুরুপের তাস।

নাইটদের ম্যাচ উইনার ইউসুফ পাঠান লিগ পর্বে ১৪টি ম্যাচে করেছেন ৩৫৯ রান । হাফ সেঞ্চুরি তিনটি, সর্বোচ্চ রান অপরাজিত ৬৩। ব্যাটিং গড় ৮৯.৭৫। পুরো টুর্নামেন্টে ১৪৮.৩৪ স্ট্রাইক রেট, হাঁকিয়েছেন ৩৩ টি বাউন্ডারি ও ১৩ টি ওভার বাউন্ডারি। দুটি ম্যাচে সেরাও হয়েছেন।

ফিরোজ শাহ কোটলায় যে ধরণের পিচ তাতে আগে ব্যাট করে ১৬৫ থেকে ১৭৫ রান চ্যালেঞ্জিং স্কোর। তবে দু’দলই মানছে বাঁচা মরার ম্যাচে পিচ কিংবা চ্যালেঞ্জিং স্কোর বলে কিছু নেই। তারপরেও জয়ের হাসি তো একটা দলেরই হাসতে হবে, হয় মুস্তাফিজদের হায়দরাবাদ নয়তো কলকাতা। 

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ গাড়িগুলাে নিচে চলে গেল

পরবর্তী

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু বৃহস্পতিবার

পরবর্তী

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু বৃহস্পতিবার

সাকিববিহীন কলকাতার সামনে ১৬৩ রানের লক্ষ্য

সর্বশেষ

ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT