চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের করতে হবে ১৪৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের এবারের আসরে নতুন দলে নাম লিখিয়ে প্রথমবার মুখোমুখি হলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তাতে সাকিবের সানরাইজার্স হায়দরবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৪৭ রান তুলতে পেরেছে ফিজদের মুম্বাই ইন্ডিয়ান্স।

বৃহস্পতিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে সাকিবকে দিয়ে চার ওভারই বল করিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। এক উইকেট পেলেও তাতে ৩৪ রান খরচ করেছেন টাইগার অলরাউন্ডার।

সাকিব বল হাতে পান ইনিংসের সপ্তম ওভারে। সুরিয়াকুমার যাদবকে দিয়ে টানা ৪টি ডট বল খেলিয়ে ওই ওভারে মাত্র ১ রান দেন।

Banglabid

নবম ওভারে আবারও বোলিংয়ে ডাক পড়ে সাকিবের। ১৩ রান দিয়ে খানিকটা খরুচে হলেও পঞ্চম বলে কাজের কাজটা করেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক। ক্রুনাল পান্ডিয়াকে বানান উইলিয়ামসনের ক্যাচ।

ইনিংসের ১৪তম ওভারে আবারও বোলিংয়ে সাকিব। এ ওভারে খরচ করেছেন ১০ রান। আর ১৬তম ওভারে নিজের কোটা পূরণ করতে এসে ১০ রান দিয়ে শেষ টানেন।

কিপ্টে বোলিংয়ে হায়দরাবাদের ইনিংসে সেরা বোলার রশিদ খান। চার ওভারে ১ উইকেট পেলেও মাত্র ১৩ রান দিয়েছেন আফগান লেগস্পিনার। সমান ২টি করে উইকেট নিয়েছেন সন্দ্বীপ শর্মা, বেন স্টেনলেক ও সিদ্ধার্থ কাউল।

Reneta

মুম্বাইয়ের সর্বোচ্চ ইনিংস এভিন লুইসের ২৯। ২৮ করে এসেছে যাদব ও পোলার্ডের ব্যাটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০১৮সাকিব-মোস্তাফিজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT