চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন শিথিলের আশায় বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৮, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দেশে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। করোনার কারণে আইপিএল মাঝপথে বন্ধ হওয়ার পর চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদ থেকে দেশে ফেরেন দুই টাইগার তারকা।

বিমানবন্দর থেকেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে তাদের সরাসরি উঠতে হয় হোটেলে। বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ বিবেচনায় স্বাস্থ্য অধিদফতর দুই ক্রিকেটারের ক্ষেত্রে নিয়ম শিথিল না করলে যথাযথভাবে প্রস্তুত হতে পারবেন না তারা।

লঙ্কানদের বিপক্ষে মিরপুরে টাইগারদের তিন ম্যাচের সিরিজ শুরু ২৩ মে। আর সাকিব-ফিজের কোয়ারেন্টিন শেষ হবে ২০ মে। দুই সপ্তাহ মাঠের বাইরে থেকে মাঠে নামা সাকিব-মোস্তাফিজের জন্য খুব কঠিন। ফলে তাদের কোয়ারেন্টিন কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যোগাযোগ করছে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে।

এ ব্যাপারে শনিবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘একটা জিনিসে আমরা কনফিউজড হয়ে আছি সবাই। এখানে এটা কোনও স্পেশাল বা প্রিভিলাইজডের বিষয় না। আন্তর্জাতিক ক্রিকেট বা বিশ্বের খেলাধুলাতে আলাদা প্রটোকোল আছে। আমাদের দেশের যে প্রটোকোল আছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য। ক্রীড়াবিদদের জন্য প্রটোকল কিন্তু পুরোপুরি ভিন্ন।’

উদহারণ টেনে তিনি বলেন, ‘সাধারণ যাত্রীরা যাত্রীবাহী বিমানে আসছেন। তারা একটা টেস্ট নেগেটিভ দিয়ে আসছেন। সরকারের প্রটোকল মেইনটেইন করছেন। সেক্ষেত্রে আর কোনও টেস্টেও যাচ্ছেন না। কিন্তু আমাদের স্পোর্টস ইভেন্টে যারা অংশগ্রহণকারী হন, তারা কিন্তু নির্দিষ্ট প্রটোকল মেনে আসতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরীক্ষা তাদের করতে হয়। টেস্টে নেগেটিভ হলেই অংশ নিতে পারে।’

‘আপনারা জানেন নিউজিল্যান্ড করোনামুক্ত। সেখান থেকে কিন্তু বাংলাদেশ দল খেলে এসেছে। ইভেন্টের ক্ষেত্রে কোভিড প্রটোকোল সাধারণ জনগণের সঙ্গে সম্পূর্ণ আলাদা।’

Reneta

এদিকে আজই বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদফতর শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটিই দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ারেন্টিনলিড স্পোর্টসশ্রীলঙ্কা সিরিজসাকিব-মোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হত্যা মামলার আসামি মিন্টু চাকমা আটক

পরবর্তী

কর্মহীন অসহায়দের মাঝে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

পরবর্তী

কর্মহীন অসহায়দের মাঝে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

চীনা রকেটের ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে প্রবেশ করবে রোববার

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT