চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকার রায়ের আগের দিনেও অভিযোগ-পাল্টা অভিযোগ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৫:২৬ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

রায়ের আগের দিনেও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়েছে। মামলাটি আপিল বিভাগে আগামীকালের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়েছে।

এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে সালাউদ্দিনের করা আপিলের রায় হওয়ার কথা রয়েছে।

আসামির মৃত্যুদণ্ড বহাল থাকার আশা প্রকাশ করে এটর্নি জেনারেল বলেছেন, আসামিপক্ষ অযৌক্তিক কথা বলে বিচারকে প্রশ্নবিদ্ধকরার অপচেষ্টা চালাচ্ছে।

তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর ওই সময় দেশে না থাকার যুক্তি দিয়ে আসামিপক্ষ বলেছেন, তিনি খালাস পাবেন বলে আশা প্রকাশ করি।

গণহত্যা, হত্যার ৪ অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে গণহত্যা ও হত্যার আরও ৩ অভিযোগে ২০ বছর করে এবং নির্যাতনের ২ অভিযোগে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মুজাহিদের পর দ্বিতীয় মামলা হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলেও শুনানি শেষ হওয়ার দিন রায় জানিয়ে দেন আপিল বিভাগ।

Reneta

আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা যে সাক্ষ্য প্রমাণ দিয়েছি; তা বিচার-বিবেচনা করে আদালত আসামিকে মামলা থেকে অব্যাহতি দিবেন।

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ট্রাইবুন্যালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে দণ্ড দেওয়া হয়েছে; সেটি বহাল থাকবে বলে আমাদের সবার প্রত্যাশা।

সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবিতে সোচ্চার সংগঠনগুলোর ভূমিকা নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছেন দু’পক্ষ।

এই বিষয়ে মাহবুব হোসেন বলেন, আদালতের উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য গণজাগরণ মঞ্চ রাস্তায় নেমেছে আসামির ফাঁসির দাবিতে। যে মামলাটি দেশের সর্বোচ্চ আদালতের বিচারে অপেক্ষায় আছে সেখানে এই ধরনের স্লোগান দেওয়া, আন্দোলন করা আদলত অবমাননার সমতূল্য।

এ প্রসঙ্গে এটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটা আজকের দাবি না। অনেকদিন ধরেই এই দাবি চলে আসছে। কাজেইএই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন রকম অপকৌশল গ্রহণ করা হয়েছে।

২০১২ সালের ডিসেম্বরে অন্য একটিমামলায় গ্রেফতার হলেও একই বছরের ৩০ ডিসেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটকাদেশদিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধসাকা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT