চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকসেস পার্টির অর্থ দিয়ে ৬ পরিবারের ১ মাসের ভরণপোষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ০৫, মে ২০২০
বিনোদন
A A

সংকট সময় কেউ হন সুযোগসন্ধানী, কেউ মানবিক! করোনার এই দুঃসময়েও দুই পক্ষের উদাহরণ টানা যাবে। তবে সামগ্রিকভাবে মন্দের চেয়ে ভাল’র পাল্লায় বেশি। মানুষের দুঃসময়ে মানুষকেই এগিয়ে আসতে দেখা যাচ্ছে। তেমনি মানবিক একটি উদাহরণ তৈরি করলো ‘ব্যাচেলর ঈদ’ নাটকের টিম!

‘ব্যাচেলর ঈদ’ টিমের ইচ্ছে ছিল নাটকটি যদি কোটি দর্শক দেখে তবে ধুমধাম আয়োজন করে ঢাকার বড় কোনো রেস্টুরেন্টে ‘সাকসেস পার্টি’ হবে! গত বছর ঈদুল আযহায় প্রচার হওয়া মোশন রকের ব্যানারে নির্মিত এ নাটকটি সম্প্রতি কোটি ভিউস অতিক্রম করেছে ঠিকই, কিন্তু টিমের সদস্যরা করোনাভাইরাসের স্থবির অবস্থার কারণে ‘সাকসেস পার্টি’ না করে বরং ওই অর্থ দিয়ে রাজধানীর নিম্ন আয়ের ৬ পরিবারের এক মাসের ভরণপোষণ দিয়েছেন।

নাটকটির ৫ অভিনেতা চাষি আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ ও নির্মাতা কাজল আরেফিন অমি প্রত্যেকেই তাদের নিজ এলাকার একজন করে রিক্সাওয়ালার হাতে ‘সাকসেস পার্টি’র জন্য বরাদ্দকৃত অর্থ ভাগ করে তুলে দিয়েছেন।

Banglabid

নির্মাতা অমি চ্যানেল আই অনলাইনকে জানান, একজন রিক্সাওয়ালার একমাসের সংসার খরচা যা হয়, সেই পরিমাণ অর্থ দিয়েছি। এর বিণিময়ে প্রত্যেক রিক্সাওয়ালা কথা দিয়েছেন জীবিকার অর্থ যেহেতু নিশ্চিত হয়েছে তাই আগামী একমাস ঘর থেকে বের হবেন না তারা।

‘সাকসেস পার্টি’র অর্থ নিন্মবিত্ত কিছু মানুষের মধ্যে বিতরণ করে তাদের পাশে থাকার চেষ্টার এই পরিকল্পনা এসেছে ‘ব্যাচেলর ঈদ’ নাটকের প্রযোজক মাসুদ উল হাসানের কাছ থেকে।

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, মাসুদ ভাইয়ের আইডিয়ায় এটা আমাদের ‘ব্যাচেলর ঈদ’ টিমের অন্যরকম সেলিব্রেশন। যে অবস্থা যাচ্ছে আগে এমনটা কখনোই ফেস করিনি। নিজেরাও ঘর থেকে বের হতে পারছিনা। হুট করে প্ল্যান করেছি। ৬ জন রিক্সাওয়ালার ১ মাসের পরিবার চালানোর খরচ দিয়েছি আমরা। এর ফলে ওই ৬টি পরিবার অন্তত একমাস বাসায় নিরাপদে থাকবে।

Reneta

পরিচালক কাজল আরেফিন অমি থাকেন ধানমন্ডির সংকর এলাকায়। তিনি তার এলাকার একজন রিক্সাওয়ালাকে অর্থ দিয়েছেন। জনপ্রিয় এ নির্মাতা বলেন, চাষি ভাই থাকেন বনানী, মিশু সাব্বির মিরপুর, তৌসিফ ধানমন্ডি-৭, শামীম মিরপুর ডিওএইচএস এবং পলাশ নাখালপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যেকেই অনলাইনে যোগাযোগ করে তারপর একইদিনে নিজ নিজ এলাকায় একজন করে রিক্সাওয়ালাকে সাহায্য দিয়েছি।

কাজল আরেফিন অমি বলেন, যারা মানুষের কাছে পরিচিত মুখ, তারা যখন সাহায্যে এগিয়ে আসে সমাজের সামর্থ্যবান মানুষ এতে উৎসাহিত হয়ে নিজের অবস্থান থেকে পাশের মানুষকে সাহায্য করে। এই চিন্তা থেকে মানুষকে সাহায্য করে একটি ভিডিও বানিয়েছি কিন্তু যাকে সাহায্য দিয়েছি তার পরিচয় দেইনি। এ সাহায্য করাটা যদি কেউ শো-অফ মনে করেন তারপরেও ওই ৬ পরিবারের সদস্যরা একমাস খাবারের চিন্তা মুক্ত থাকবেন। সামান্য শো-অফের ফলে যদি কিছু মানুষ ভালো থাকে তাহলে এতে দোষের কিছু দেখি না। যাদের পাশে দাঁড়িয়েছি তারা ভালো থাকলেই আমাদের স্বার্থকতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিচাষিচাষি আলমজিয়াউল হক পলাশতৌসিফতৌসিফ মাহবুবব্যাচেলর ঈদমিশু সাব্বিরলিড বিনোদনশামীমশামীম হাসান সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতিরিক্ত বেতন পাবেন না ব্যাংকাররা

পরবর্তী

পুলিশ সদস্য বাহাউদ্দিনের করোনাযুদ্ধ!

পরবর্তী

পুলিশ সদস্য বাহাউদ্দিনের করোনাযুদ্ধ!

সাংবাদিক কাজলের মুক্তি দাবি আর্টিকেল নাইনটিনের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT