চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকরাইন উৎসবের শেষদিনে বর্ণাঢ্য পুরান ঢাকা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:২৭ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
সাকরাইন উৎসব

সাকরাইন উৎসব

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পুরান ঢাকায় উদযাপন হচ্ছে দুই দিনব্যাপী সাকরাইন উৎসবের শেষ দিন। পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এই উৎসব পালন করা হচ্ছে বেশিরভাগ ছাদে। চলবে গভীর রাত পর্যন্ত।

পুরান ঢাকার গেণ্ডারিয়া, নারিন্দা, বংশাল, টিকাটুলি এলাকার প্রতিটি বাড়ি ছাদে বিকেল থেকে শুরু হয় ঘুড়ি উড়ানো। দিনের আলো কমে সন্ধ্যা নামলে ঘুড়ির জায়গা দখল করে নেয় আলোর ঝলকানি। উড়ানো হয় ফানুস।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উচ্চ স্বরের গান। অনেকে গানের তালে তালে ড্রাগনের মতো মুখ দিয়ে অবিরাম বের করছেন আগুন। কারও ছাদ থেকে আকাশে উড়ে যায় তীক্ষ্ণ আলো। তারপর আতশবাজি ফুটতে থাকে তারার মতো।

সূত্রাপুরের পিসি ব্যানার্জি লেনের প্রায় প্রতিটি বাড়ির ছাদে দেখা যায় এই চিত্র। একটি ছাদের আয়োজক বিশ্ববিদ্যালয় ছাত্র অভিক চ্যানেল আই অনলাইনকে বলেন, উৎসবটা আমরা পেয়েছি বাবাদের থেকে। বাবারা পেয়েছেন দাদাদের থেকে। সাকরাইন উৎসবে আনন্দ করা আমাদের ঐতিহ্য। দূর সম্পর্কের বন্ধুদের সাথেও দেখা হয় এই উৎসবের বদৌলতে। সাকরাইন আমাদের প্রাণের উৎসব।

সাকরাইন উৎসব
সাকরাইন উৎসব

সুত্রাপুরের পিসি ব্যানারজি লেনের আরেকটি বাসার ছাদে দেখা যায় উচ্চস্বরে বাজছে ডানা কাটা পরী, ঢাকার পোলা, তুই লোকাল বাসসহ উচ্চ বিটের সব গান। গানের তালে তালে নাচছেন দেড় দুইশ ছেলে-মেয়ে।

এই ছাদে সাকরাইন আয়োজন করেছেন প্রিন্স বাবু। তিনি জানান, আমরা এই উৎসব প্রতিবছর পালন করে থাকি। সারাদিন ঘুড়ি উড়ানো হয়, আর সন্ধ্যার পর শুরু হয় আতশবাজি আর গান বাজানো। এটা সন্ধ্যার পর থেকে শুরু হয়ে শেষ হয় মধ্য রাতে। আগে ঘুড়ি উড়ানোরর মধ্যে সীমাবদ্ধ থাকলেও সময়ের বিবর্তনে এখন এটা গান আর আতশবাজির পর্যন্ত চলে গেছে।

Reneta

তিনি আরও বলেন, দিনের বেলায় কালাপাহাড়, চোখদার, চুমকিদার, সাপঘুড়ি, ড্রাগনঘুড়ি,লেজদার, লালপাহাড়, মালাদারসহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ঘুড়ি উড়ানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘুড়ি উৎসবসাকরাইন উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী সপ্তাহেই মিয়ানমার রোহিঙ্গাদের জন্য ক্যাম্প তৈরি করছে

পরবর্তী

ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

পরবর্তী

ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

তাবিথ আউয়াল-প্রার্থিতা বাতিল

যে কারণে আবার তাবিথকেই বেছে নিলেন খালেদা জিয়া

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT