চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল। বিএনপির মনোনয়ন কমিটি তাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পেোরেশন নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি এই তরুণ নেতা। যদিও তিনি মাঝপথে নির্বাচন বয়কট করেছিলেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দেন তাবিথ আওয়াল। আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার রাতে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নিজেকে কেন যোগ্য প্রার্থী মনে করছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘একই নির্বাচনে কিছুদিন আগে দল এবং ২০ দলীয় জোট আমাকে সমর্থন দিয়েছিল। যে সমর্থন পাওয়ার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম। একটা বিশেষ জনমত তৈরি করতে পেরেছিলাম। কিন্তু ওই নির্বাচনটা দলের জন্য আশানুরূপ হয়নি। প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমি মনে করি, যে অভিজ্ঞতা ছিল, যে জনমত আমি ইতোমধ্যে তৈরি করতে পেরেছি, ভোটের অধিকার যারা হারিয়েছে তারা আবারও আশাবাদী আমাকে এবার ভোট দিয়ে নির্বাচিত করবে।’

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT