চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

চার দিনের সরকারি সফরে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সাউথ সুদানে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শুক্রবার ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ সুদানে পৌঁছালে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান সাউথ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল সানতিনো দেং উল এবং সেদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মো. মাইন উল্লাহ চৌধুরী (বাংলাদেশ সেনাবাহিনী) সহ অন্যান্য বাংলাদেশী ও সাউথ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

শুক্রবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান সাউথ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। সেইসাথে তিনি সাউথ সুদান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ ও চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করবেন।

এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে প্রতিনিধি দলটি ২৩ ফেব্রুয়ারি জুবা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে সাউথ সুদানে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ সেদেশের সেনাবাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণ সুদানশান্তিরক্ষা মিশনসাউথ সুদানসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT