কষ্ট আর প্রতিকূলতার মাঝেও সাউথ সুদানের ওয়াওতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে বাংলাদেশ ব্যাটালিয়ন। বিবদমান গোষ্ঠীর মধ্যে সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় বীরত্ব প্রদর্শন করছেন তারা।
দেশের জন্য যুদ্ধ করার শপথ নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে অবদান রেখে চলেছেন তারা।







