চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ এশিয়ান ইয়্যুথ লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন আহসান রনি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:০৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A

‘সাউথ এশিয়ান ইয়্যুথ লিডারশীপ অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছেন ট্রাভেল বাংলাদেশের প্রতিষ্ঠাতা আসহান রনি। নিজ নিজ সেক্টরে অবদানের জন্য সাউথ এশিয়ার বিভিন্ন দেশগুলোর সেরা তরুণদের মাঝে এই অ্যাওয়ার্ড প্রদান করে গ্লোবাল ইয়্যুথ পার্লামেন্ট ও গ্লোবাল ল থিংকার্স বাংলাদেশ।

‘উই শাইন টুগেদার’ স্লোগানকে সামনে রেখে এশীয় ইয়ুথ কনফারেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। সাউথ এশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেয়। দেশি-বিদেশী ১৫ জনকে অ্যাওয়ার্ড দেয়া হয়। ট্রাভেল সেক্টরে দারুণ কিছু আইডিয়া নিয়ে কাজ করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড পেলেন রনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করা আহসান রনি ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও অনুষ্ঠানে কাজ করতে গিয়ে ক্যাম্পাসের কিছু শিক্ষক, বড় ভাই-বোন, বন্ধু, ছোটদের সহায়তায় প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

Banglabid

নিজের নানা সামাজিক কর্মকাণ্ডের জন্য শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ইন্দোনেশিয়াতে দেশের প্রতিনিধিত্ব করেছেন আহসান রনি। শুধু তাই নয় ইন্দোনেশিয়ার ইয়্যুথ সামিটে বিশ্বের ২২টি দেশের প্রতিনিধিদের মধ্যে ‘বেস্ট অ্যাকশন প্ল্যান’ অ্যাওয়ার্ড জিতে দেশের পতাকা উড়িয়েছেন তিনি।

আহসান রনি ২০১৭ সালে ‘অমর একুশে বইমেলা’য় ২২ তরুণের জীবন সংগ্রাম ও অনুপ্রেরণার সত্যি কাহিনী নিয়ে সম্পাদনা করেছেন ‘দেখা হবে বিজয়ে’। সেবারের বইমেলায় অন্যতম ‘বেস্ট সেলার’ ছিল বইটি।

এসব সফলতা থেকে অনুপ্রাণিত হয়েই ২০১৭ সালে ভ্রমণপ্রিয় আহসান রনি আরও কিছু ভ্রমণপ্রিয় বন্ধু-বান্ধবদের নিয়ে প্রতিষ্ঠা করেন ‘ট্রাভেল বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম।

Reneta

ট্রাভেল বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে আহসান রনি বলেন, ‘ট্রাভেল বাংলাদেশ (www.travelbd.xyz) মূলত এমন একটি ট্রাভেল প্ল্যাটফর্ম যা বাংলাদেশের ৬৪ জেলার প্রতিটি স্থানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান, স্থানীয় খাবার, উৎসব, ভ্রমণ গল্প, থাকার জায়গাসহ দেশের বাইরের ভ্রমণ বিষয়ক সকল তথ্য দিয়ে থাকে। বাংলা, ইংরেজি লেখা এবং ভিডিওর মাধ্যমে ট্রাভেলারদেরকে ভ্রমণে আগ্রহী করে তোলা, সাহায্য করা, তাদেরকে পরিবেশ বিষয়ে সতর্ক করার কাজ করে।

নতুন টিম নিয়ে যাত্রা শুরু করলেও ট্রাভেল বাংলাদেশ টিম ওয়াই-ওয়াই গোষ্ঠী ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যোগ আয়োজিত সামাজিক উদ্যোগ ইনকিউবেটর-২০১৮-তে সেরা উদ্যোগগুলোর একটি হিসেবে জায়গা করে নেয়। পরবর্তীতে দেশের অন্যতম সেরা স্টার্টআপ সাপোর্ট প্ল্যাটফর্ম ‘স্টার্টআপ ঢাকা’-এর ইনকিউবেটরেও জায়গা করে নেয় ট্রাভেল বাংলাদেশ।

দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ উদ্যোক্তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে ট্রাভেল বাংলাদেশ টিম এখন আরও পরিণত বলে জানালেন ট্রাভেল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও আহসান রনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে হামলার প্র‌তিবা‌দে ঢাবিতে বিক্ষোভ

পরবর্তী

নাগালের টার্গেটে ব্যাটসম্যানদের পরীক্ষা

পরবর্তী

নাগালের টার্গেটে ব্যাটসম্যানদের পরীক্ষা

পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত জাবি ক্যাম্পাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT