লাইফস্টাইল

সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন রুবাবা দৌলা

রুবাবা দৌলা সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ডে রুবাবা দৌলা পুরস্কার গ্রহণ করছেন, অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড- এ বিজনেস পার্সোনালিটিতে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন রুবাবা দৌলা।

গত শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তার পাশাপাশি প্রথমবারের এ আয়োজনে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন চলচ্চিত্র ও নাটকের প্রিয় মুখ ফেরদৌস আহমেদ, ইমন, শবনম বুবলী, ববি, সজল, তমা মির্জা এবং পূর্ণিমা। সেরা আইকনিক উপস্থাপক অ্যাওয়ার্ড পেয়েছেন আনজাম মাসুদ ও শান্তা জাহান।

রুবাবা দৌলা করপোরেট জগতের পরিচিত নাম। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন মার্কিন প্রতিষ্ঠান ওরাকল করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে।

এর আগে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারেটেলর চিফ সার্ভিস অফিসার ও এমকমার্স এবং পাবলিক রিলেশন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন রুবাবা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন রুবাবা। উচ্চতর ডিগ্রি নিয়েছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে।

বিষয়:রুবাবা দৌলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…