অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই সাউথ আফ্রিকা সফর নিয়ে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশকে। ১৬ সেপ্টেম্বর ঢাকা থেকে উড়াল দেবেন মাশরাফী-মুশফিকরা।
ক্রিকেট ঐতিহ্য সমৃদ্ধ ডারবান, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, কেপটাউন, পোর্ট এলিজাবেথে কোনো ম্যাচ নেই বাংলাদেশের। ২০০২ ও ২০০৮ সালের সফরে একটি টেস্ট খেলার সুযোগ মিলেছিল সেঞ্চুরিয়নে। দ্বি-পাক্ষিক সিরিজে খেলতে বাকি ভেন্যুগুলোতে যাওয়ার সুযোগ এখনও মেলেনি। প্রায় দেড় মাসের সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।
**সফরের শুরুতে ২১ সেপ্টেম্বর একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
**পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট।
**দ্বিতীয় ও শেষ টেস্ট এখানে শুরু হবে ৬ অক্টোবর। ২০০৮ সালে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে এখানেই খেলেছিল সিরিজের প্রথম টেস্ট।
**ওয়ানডে সিরিজ শুরুর আগে ১২ অক্টোবর প্রস্তুতি ম্যাচ।
**১৫, ১৮ ও ২২ অক্টোবর ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে।
**প্রথম টি-টুয়েন্টি খেলতে ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে ফিরবে বাংলাদেশ।
**২৯ অক্টোবর পচেফস্ট্রমে দ্বিতীয় টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ।








