জনপদ

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নিরাপত্তা বাহিনীর সদস্যের ছবি, বাংলাদেশি নিহতের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি যুবক, দোকানের মধ্যে দাঁড়িয়ে, সাধারণ পোশাক পরা, বাংলাদেশের সংবাদ সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৩২) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী।

গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান।

মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ভাই আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসাবে কাজ করতো। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর রাত পৌনে ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে না চাইলে সন্ত্রাসীরা তাকে  গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যায়। খবর পেয়ে সেদেশের পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে।

লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করেছেন তিনি।

বিষয়:গুলি করে হত্যা গোলাম মোস্তফা দক্ষিণ আফ্রিকা সন্ত্রাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…