চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার জন্য প্রস্তুত হচ্ছে সালমারা

তামান্না তৃষা তামান্না তৃষা
৫:০৫ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

এক বছর বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। লক্ষ্য সাউথ আফ্রিকা সিরিজ ও আগামী বছর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাছাইপর্ব।

তবে বহুল আলোচিত পাকিস্তান সফরেরও সম্ভাবনা এখনও ক্ষীণ। দীর্ঘ বিরতি শেষে আবারো আন্তর্জাতিক ক্রিকেট নিজেদের যোগ্যতা প্রমাণে উদগ্রীব ‘টিম-টাইগার্স’। তবে বাংলাদেশের মেয়েদের দাবি, ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার বিকল্প নেই।

২০১১’র নভেম্বরে ওয়ানডে স্ট্যাটাস পায় টিম টাইগার্স। চার বছরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ কমই এসেছে। গত বছর এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে এক বছরের লম্বা বিরতি।

Banglabid

অবশেষে আবারও আন্তর্জঅতিক ক্রিকেটের হাতছানি। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ। মাঝের বিরতিটা লম্বা হওয়ায় আগেভাগেই শুরু হয়েছে প্রস্তুতি। পুরোদস্তুর ব্যস্ত সালমা-আয়েশারা।

টিম টাইগার্স মতো না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে বলার মতো সাফল্য আছে মেয়ে ক্রিকেটারদেরও। সাকিবের মতোই আইসিসি’র অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে ক্যাপ্টেন সালমা। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা কিংবা প্রচারের আলো, ছেলেদের চেয়ে বেশ পিছিয়ে মেয়েরা। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই তাদের।

জাতীয় মহিলা ক্রিকেট দলে অধিনায়ক সালমা খাতুন জানান, তারা সাউথ কোরিয়া থেকে আসার পর শেষ দশদিন বারো দিন করে দুইটা ক্যাম্প করেছিলেন। সামনে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ তাই মূলত তাদের এই ক্যাম্প।তবে নভেম্বরে কোয়ালিফাইয়ের আগে সাউথ আফ্রিকার সঙ্গে একটা ম্যাচ খেলবে তারা।

Reneta

২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। ২০১৬’র পরবর্তী আসরে সেই সাফল্যকে টপকাতে চায় টিম টাইগার্স। তার আগে অবশ্য থাইল্যান্ডে বাছাই পর্ব। এজন্য দীর্ঘ মেয়াদী প্রস্তুতি ও নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ চান তারা।

সালমা আরো জানান, তাদের জেলা পর্যায়ের খেলাগুলো হচ্ছে না ,আর ইন্টারন্যাশনাল খেলার জন্য বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাউথ আফ্রিকা বিপক্ষে হোম সিরিজের আগে পাকিস্তান যাওয়ার সম্ভাবনাতেও ধীর গতি। সরকার কিংবা বিসিবি থেকে নিরাপত্তার বিষয়টি এখনও খোলাসা না হওয়ায় এখনও প্রশ্নবিদ্ধই থেকে যাচ্ছে মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গীতার অফস্পিনে আউট হরভাজন

পরবর্তী

সন্তান লালন-পালনের দায়িত্ব ভাগাভাগিতে সুখের দাম্পত্য

পরবর্তী

সন্তান লালন-পালনের দায়িত্ব ভাগাভাগিতে সুখের দাম্পত্য

স্বর্ণের দাম কমুক বাড়ুক, লোকসান ক্রেতাদের

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT