বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেম বা বিয়ে ভারতীয় ক্রিকেটাদের কাছে নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় আগামী অক্টোবরে বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন ভারতের অফস্পিনার হরভাজন সিং।
গত বছরের আইপিএল ম্যাচে গ্যালারিতে খেলা দেখতে এসেছিলেন মডেল ও নায়িকা গীতা বাসরা। এরপর মাঠের খেলা দেখতে দেখতে শুরু হয় মনের খেলা। শেষ পর্যন্ত বিয়ের মাঠে গড়াচ্ছে তাদের সেই খেলা।
দীর্ঘ একবছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের ঘোষণা দিয়েছেন ভাজ্জি।
আগামী ২৯ অক্টোবর পাগওয়াবা জলন্ধর থেকে ২০ কিলোমিটার দূরে বসবে তাদের বিয়ের আসর। ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি শর্মিলা ঠাকুর এবং আজহারউদ্দিন ও স্ত্রী সঙ্গীতা বিজলানি দীর্ঘ ২২ গজের বলি গাটছাড়ার তালিকায় এবার হরভজন ও গীতার নাম যুক্ত হতে যাচ্ছে।
বিয়ের আসরে যুবরাজ সিং, ধোনি, বিরাট কোহলিসহ একঝাঁক ক্রিকেট তারকা উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন বলিউডের কিছু নামি-দামি তারকাও।
টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট ক্লাবের সদস্য ৩৫ বছরের হরভজন অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার সফরে যদি খেলার সুযোগটা পান; তাহলে বিয়ের দিনক্ষণ পরিবর্তন করবেন বলেও জানিয়েছেন তিনি।
৩১ বয়সী গীতা সিনেমা করেছে ৫-৬টি। এর মধ্যে ইমরান হাশমির সঙ্গে জুটিবদ্ধ ‘দ্য ট্র্রেন’ সিনেমায় অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছিলেন তিনি। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে নিতে পারেনি এই নায়িকা। মাঝে মাঝে বিভিন্ন পণ্যের মডেল হিসেবে কাজ করছেন এই নায়িকা।






