সাইমন, মৌসুমী, কেয়া’র ‘ব্ল্যাক মানি’

ঈদ উপলক্ষে শাকিব খান ও মাহিয়া মাহি’র আবহাওয়া না যেতেই হঠাৎ করেই আবার হাজির হতে চলেছে সিনেমা ‘ব্ল্যাক মানি’।
শাফি উদ্দিন শাফি পরিচালিত সিনেমা ‘ব্ল্যাক মানি’ সারাদেশে মুক্তি পাবে ৭ আগস্ট। তবে দর্শকদের বাড়তি চমক দিতে এই ছবিতে প্রথমবারের মতো ‘পোড়া মন’ খ্যাত সাইমন জুটিবদ্ধ হয়েছেন মৌসুমী হামিদ ও চিত্রনায়িকা কেয়া’র সঙ্গে।
রোমান্টিক ও অ্যাকশন ঘরনার ছবি ব্ল্যাক মানিতে আরো অভিনয় করছেন নায়ক রুবেল, মিশা সওদাগর। ছবিটির সবগুলো গান লিখেছেন কবির বকুল ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
নতুন প্রযোজনা সংস্থা মুভি প্লানেটের ব্যানারে নির্মাণ হয়েছে ছবি ‘ব্ল্যাক মানি’। তবে এখন দেখার পালা শাকিব খান ও মাহিকে ছাড়িয়ে সাইমন কতটুকু বক্স অফিস নিজের দখলে নিতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



