ক্রিকেট

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে দোলেশ্বরের সহজ জয়

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও আম্পায়ার মাঠে উপস্থিত, দর্শকরা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাইফ হাসানের ৩৩ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ১২৪ রানের সহজ লক্ষ্য তারা টপকায় ৪ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে।

মিরপুরে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন দোলেশ্বর ওপেনার সাইফ। ডানহাতি ব্যাটসম্যান মারেন তিন ছক্কা ও সাত বাউন্ডারি।

সাইফের একার লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিল দোলেশ্বরের। ফজলে মাহমুদ ২১ ও ইমরান উজ্জামান ২০ রান করেন।

শেখ জামালের স্পিনার মোহাম্মদ আশরাফুল ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট নেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েসের ব্যাটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে শেখ জামাল। নুরুল ৪২ ও ইমরুল করেন ২৭ রান।

রেজাউর রহমান তিনটি, শফিকুল ইসলাম দুটি উইকেট নেন। শরিফউল্লাহ, কামরুল ইসলাম ও সাইফ নেন একটি করে উইকেট।

বিষয়:ডিপিএল-২০২১ বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ সাইফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…