চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফউদ্দিন বললেন, আসছে দিন ভালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

যাচ্ছে দিন ভালো, আসছে দিন খারাপ- বাংলাদেশ ক্রিকেটের বেলায় প্রবাদটা উল্টো করে দিলেন জাতীয় দলের পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বললেন, যাচ্ছে দিন খারাপ, আসছে দিন ভালো। জাতীয় দলের সময়টা ভালো যাচ্ছে না ঠিকই, তবে অনূর্ধ্ব-১৯ দল যে সাফল্য নিয়ে এসেছে তা দেখাচ্ছে সুন্দর আগামীর পথ।

‘বাংলায় একটা প্রবাদ আছে- যাচ্ছে দিন ভালো, আসছে দিন খারাপ। আমরা যারা সিনিয়র লেভেলে খেলছি তাদের কথা বলি, আমাদের বর্তমানে যাচ্ছে দিন খারাপ। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আমাদের আসছে দিন ভালো।’

সাইফউদ্দিনের আত্মবিশ্বাসের মূলে বর্তমানের তরুণেরা। বিশ্বকাপে যুবাদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ এ অলরাউন্ডার।

‘অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। কাল প্রথম বল থেকে শেষ পর্যন্ত, শুধু ফাইনাল না, প্রতিটি ম্যাচই যেগুলো সরাসরি সম্প্রচার হয়েছিল বল টু বল দেখেছিলাম। অনেকবেশি আনন্দ লেগেছে। কাল রাত থেকে বারবার হাইলাইটস দেখছিলাম। শেষ সময়ে খেলোয়াড়দের বিজয়োল্লাস বারবার দেখছিলাম। অনুভূতি হচ্ছিল অন্যরকম। মনে হচ্ছিল আমরাই খেলছি সবাই।’

‘আসলে ক্রিকেট এমন একটা খেলা, বাঙালি জাতি খুব ক্রিকেটপ্রেমী। এই একটা জায়গায় জিতলে সবাই এক হয়ে যাই। এই জিনিসটা সবারই ভালো লাগে। এখনো মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

ঘরের মাঠে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনেছিলেন মিরাজ-শান্ত-সাইফউদ্দিনরা। সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সেবার। বয়সভিত্তিক ধাপ পেরিয়ে তারা এখন জাতীয় দলের সদস্য। তারপরও কাটেনি ৪ বছর আগে ক্যারিবীয় যুবাদের কাছে হারের আক্ষেপ।

‘অনূর্ধ্ব-১৯ এমন একটা পর্যায় যেখানে ভুল করলে সারাদিন আক্ষেপ নিয়ে থাকতে হয়, যতদিন ক্রিকেট খেলব। এটা আমি এখনো অনুভব করি। ঘরের মাঠে আমরা সেমিফাইনালে হেরেছি। যখনই আলঝারি জোসেফ, হেটমায়ারদের দেখি, একটা দীর্ঘশ্বাস চলে আসে। যখন একাডেমি মাঠে আকবর-শামিমদের সঙ্গে দেখা হয়েছে বলেছি কোনো মিসটেক করা যাবে না। এই দলটার ফিল্ডিং অসাধারণ। যতগুলো ম্যাচ দেখেছি, একটাও মিস ফিল্ডিং বা ক্যাচ মিস দেখিনি, যার কারণেই এই সাফল্য।’

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপমোহাম্মদ সাইফউদ্দিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থের বিনিময়ে ভাগ্যের ওপর নির্ভরশীল খেলা অবৈধ: হাইকোর্ট

পরবর্তী

বাংলাদেশের ইসকন মন্দিরে জঙ্গি হামলার ছক

পরবর্তী

বাংলাদেশের ইসকন মন্দিরে জঙ্গি হামলার ছক

‘ব্রেক থ্রু’ ক্যাটাগরিতে বিশ্বসেরা আর্চার রোমান

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT