চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংসদ বাদশাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সাংসদ বাদশাকে ঢাকায় আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে জরুরী ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টারে করে এই স্থানান্তর করা হয়। বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরী সহায়তা প্রদান করে আসছে। করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায়, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে জরুরী ভিত্তিকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার যোগে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ট্যাগ: ফজলে হোসেন বাদশাবিমান বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুর ভয়াল মাইলফলক

পরবর্তী

মেডিক্যাল শিক্ষার্থীর পাশে আবদুর রহমান

পরবর্তী
আবদুর রহমানের সাথে মেডিক্যাল শিক্ষার্থীর ভিডিও কল, ঘরে বসে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেডিক্যাল শিক্ষার্থীর পাশে আবদুর রহমান

চ্যানেল আই অনলাইনের স্বাগতম পোস্টে এক নারীর ছবি, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ১০ হাজার মানুষ হারালো বাংলাদেশ

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT