রাজনীতি

সাংবাদিক শিমুল হত্যা: পৌর মেয়র মিরু সাময়িক বরখাস্ত

সাংবাদিক শিমুল হত্যা

পৌর মেয়র হালিমুল হক মিরু

ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরুকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু নুর মোহাম্মদ শামছুজ্জামান জানান: সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌর ১ শাখার উপ সচিব মোঃ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানা যায়, সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ২০০৯ এর ৩১ এর উপধারা ১ মোতাবেক পৌর মেয়র মিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একই সাথে মামলার আরেক আসামী পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক কেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে বলে তিনি জানিয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি শাহজাপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুর হাকিম শিমুল নিহত হন  এই ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে পৌর মেয়র মিরুকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন।

বিষয়:সাংবাদিক শিমুল হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…