চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক শিমুল হত্যা: পলাতক ৭ আসামির আত্মসমর্পণ

ফেরদাউস রবিন ফেরদাউস রবিন
৬:৩৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
অপরাধ
A A
চাঁটগাঁওপুর কোর্ট ভবনের সামনে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক ৭ আসামি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছে।

আসামিরা হলো- শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামের হাজী মোকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০), খাগদিয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫), আন্দার কোঠাপাড়ার আব্দুল জব্বারের ছেলে আজিজুল হক আপন (৫৫), চুনিয়াহাটির মৃত দুলালের ছেলে আবু হানিফ (৪৫), দরগাহপাড়ার মৃত আজাদ প্রমানিকের ছেলে শাহান আলী (৪৫), পুকুরপাড়ের হাজী ইসমাইল হোসেনের ছেলে হুমায়ন আহম্মেদ (৪৭) ও রামবাড়ির মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম আকন্দ ওরফে সোহেল (৩৬)।

শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড কিপার (জিআরও) মো. আতাউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন,মঙ্গলবার সকাল ১১টার দিকে শিমুল হত্যা মামলার ৭ আসামি শাহজাদপুর উপজেলা আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হাসিবুল হক শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর  নির্দেশ দেন।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

এ ঘটনায়  তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ১৮ জনকে আসামি করে মামলা করলেও এজাহারভুক্ত ও ঘটনার সময়ের ভিডিও ফুটেজ থেকে সনাক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিক শিমুল হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সময় থাকতে’ পদত্যাগ করুন, প্রধান বিচারপতিকে হাছান মাহমুদ

পরবর্তী

‘কতিপয় অপরাধীর জন্য প্রতিষ্ঠানকে দায়ী করা ঠিক না’

পরবর্তী

'কতিপয় অপরাধীর জন্য প্রতিষ্ঠানকে দায়ী করা ঠিক না'

যে রাজনৈতিক সংস্কৃতিতে সাত খুন, তা এখনও চলমান

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT