বাংলাদেশ

সাংবাদিক শিমুলের মুত্যুর খবরে নানীর মৃত্যু

সাংবাদিক শিমুলের মুত্যুর খবরে নানীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মুত্যুর খবর শুনে আজ বিকেলে শিমুলের নানী রোকেয়া বেওয়া (৯০) মারা গেছেন।

এর আগে, বৃহস্পতিবার আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির সময় শাহজাদপুরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকাল-এর স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা যান।

হামলার ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ছোট দুই ভাই পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে মেয়রের ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাদপুর উপজেলায় শনিবার (৪ ফেব্রুয়ারি) অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা ছাত্রলীগ। এ হরতালে সমর্থন জানিয়েছেন সাংবাদিকরা। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আজ দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বিষয়:সাংবাদিক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…