ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংবাদমাধ্যমের গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় ইসরায়েল আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার দুইজন সাংবাদিক নিহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, গতকাল ৩১ জুলাই বুধবার গাজা শহরের পশ্চিমে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্যপ্রয়াত প্রধান ইসমাইল হানিয়াহর বাড়ির কাছে শাতি শরণার্থী শিবিরে এই হামলার ঘটনা ঘটে।নিহতরা হলেন, আলজাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল-গউল ও তার ক্যামেরাপারসন রামি আল-রিফি।
ইসমাইল এবং রামি গণমাধ্যমের চিহ্নিত ‘প্রেস’ লেখা পোশাক পরিহিত ছিলেন এবং তাদের গাড়িতেও গণমাধ্যম লেখা ছিল। হামলার ১৫ মিনিট আগেও তারা অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এসময়য় তারা তাদের কাছাকাছি একটি বাড়িতে হামলার কথা জানিয়েছিলেন এবং অফিস থেকে তাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছিল। সে অনুযায়ী আল-আহলি আরব হাসপাতালে যাওয়ার পথে তারা নিহত হন।
এই হামলার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরায়েল। গাজায় গত ১০ মাস ধরে চলা যুদ্ধে এর আগেও সাংবাদিকদের ওপর চালানো হামলার ঘটনাগুলো অস্বীকার করেছে দেশটি।








