চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক লিটন বাশারের জানাজায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৭, জুন ২০১৭
অন্যান্য
A A

বরিশালের ইত্তেফাক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশারের জানাজা সম্পন্ন হয়েছে।  বাদ জোহর অাশ্বিনী কুমার হলের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

পরিবারিক সূত্রে জানা গেছে, সকালে চরমোনাই গ্রামের বাড়ীতে অবস্থানের সময় তিনি বুকে ব্যথা অনুভব করতে থাকেন। সকাল ১০টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সোয়া ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Banglabid

বাদ যোহর অাশ্বিনী কুমার হলের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান এমপি, সিটি মেয়র আহসান হাবিব কামাল, মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, প্রেসক্লাবের বর্তমান সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ  অংশগ্রহণ করেন।

জানাজার পর তাকে ফুল শ্রদ্ধাঞ্জলি জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় প্রেসক্লাব চত্ত্বরে। এ সময় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

Reneta

শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে। সেখানে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা শেষে লিটন বাশারের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে হয়।

তার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের সদস্যরা কালোব্যাজ ধারণ ও তিনদিনের শোক কর্মসূচি পালন করছে।

মাত্র ৫ বছর আগে বিবাহিত লিটন বাশারের চার বছর বয়সী ফুটফুটে এক সন্তান, স্ত্রী, মা-বাবা, চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লিটন বাশার তার বর্ণিল কর্মজীবনে বরিশালের স্থানীয় পত্রিকা দৈনিক শাহনামা থেকে সাংবাদিকতা শুরু করেন। পরে স্থানীয় দৈনিক সকালের খবর, দৈনিক আজকের বার্তা, দৈনিক পরিবর্তন পত্রিকায় কাজ করে ঢাকায় বাংলা বাজার পত্রিকায় যোগ দেন। সেখান থেকে বরিশালে ইত্তেফাক অফিসে যোগ দেন। সাংবাদিক বাশারের অকাল প্রয়াণে সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিটন বাশার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামায়াত আমীরের বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৫

পরবর্তী

সরকারের পদত্যাগ চায় বিএনপি

পরবর্তী
রুহুল কবির রিজভী।ফাইল ছবি

সরকারের পদত্যাগ চায় বিএনপি

চায়ের নতুন দেশ তেঁতুলিয়া

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT