চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিডিজেএ’র মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৯, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিডিজেএ’র মানববন্ধনে অংশগ্রহণকারীরা রোজিনা ইসলামের মুক্তির দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম আলোর সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পরে শাহবাগ থানায় হস্তান্তর এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিকদের সংগঠন ‘বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন-বিডিজেএ’।

বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিডিজেএ এর সভাপতি আমিন আল রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব সৈকত এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিডিজেএ এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মিঠু, শেখ মামুন অর রশিদ, মানিক লাল ঘোষ, সংগঠনের সহ সভাপতি তরিকুল ইসলাম মাসুম, এম এম বাদশাহ। প্রতিবাদ সভায় যুগ্ম সম্পাদক সানবির রুপল, সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল, দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম, প্রকাশনা সম্পাদক নাদিরা জাহান, লাইজুল ইসলামসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, রোজিনা ইসলাম দীর্ঘদিন ধরে সচিবালয়কেন্দ্রিক সরকারি কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের সংবাদ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে প্রকাশ করে আসছেন। যে কারণে তিনি ওইসব অসৎ ও ‍দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের টার্গেটে ছিলেন। তাই তার ওপর আক্রমণ এবং তাকে জেলখানায় পাঠানো সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয়।

বক্তারা আরও বলেন, এই ঘটনা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার উপরে বড় ধরনের আঘাত। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রের অসৎ, দুর্নীতিবাজ ও গণবিরোধী সরকারি কর্মচারীরা এমন একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে সাংবাদিকরা কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশে সাহস না পান। তারা সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সাংবাদিকদের প্রবেশ সীমিত বা সম্ভব হলে পুরোপুরি নিষিদ্ধ করতে চায় যাতে তারা নির্বিঘ্নে জনগণের টাকা লুটপাট করতে পারে।

রোজিনা ইসলামের বিরুদ্ধে যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা করা হয়েছে, সেটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ২০১৩ সালের নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করা উচিত বলে বক্তারা উল্লেখ করেন।

ট্যাগ: মুক্তি দাবিসাংবাদিক রোজিনা ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক রোজিনা ইসলাম বিষয়ে জাতিসংঘের উদ্বেগ

পরবর্তী

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা ডিবিতে

পরবর্তী
সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তে ডিবি কার্যালয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা ডিবিতে

একজন ব্যক্তি বন্দি বাসের জানালার কাছে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT