চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যের জয় হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫২ অপরাহ্ণ ২৩, মে ২০২১
সম্পাদকীয়
A A

গ্রেপ্তারের ছয় দিন পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। তবে শর্ত সাপেক্ষে। ৫ হাজার টাকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোববার জামিন লাভের পর বিকেল সোয়া ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

সার্বিক বিবেচনায় তার এই মুক্তি ব্যক্তি রোজিনা তো বটেই, সাংবাদিক রোজিনা ইসলাম এবং দেশের প্রতিটি গণমাধ্যমকর্মীর কাছে বিরাট এক স্বস্তির বিষয়। আমাদের কাছেও এই মুক্তি সাধারণ কোনো ঘটনা নয়, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়ের একটি ধাপমাত্র। তবে সেই লড়াইয়ে পুরোপুরি বিজয় এখনো আসেনি। যতক্ষণ না তাকে হেনস্তার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনা যাবে, ততক্ষণ সত্য ও ন্যায়ের জয় নিশ্চিত হবে না।

আমরা এরই মধ্যে জেনেছি, ছয় দিন আগে পেশাগত দায়িত্ব পালনের সময় রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তার পাশাপাশি নির্যাতন করা হয় বলে তার পরিবার ও সহকর্মীদের অভিযোগ। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ‘নথি চুরির’ কথিত অভিযোগে দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করে কারাগারেও পাঠানো হয়।

রোজিনা ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা কতটা সত্য আর কতটা মিথ্যা; সেটা আদালতে প্রমাণের বিষয়। সময়ই তার উত্তর দেবে। তবে বেশির ভাগ মানুষ মনে করেন- কিছু ব্যক্তির দুর্নীতির খবর প্রকাশ করায় প্রতিহিংসা এবং আক্রোশ থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এমন অভিযোগ আনা হয়েছে। প্রকৃতপক্ষে এসব অভিযোগের সত্যতা নেই।

আর এমন বিশ্বাসের জায়গা থেকেই রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবিতে দেশে-বিদেশে বড় ধরনের আন্দোলন-জনমত গড়ে উঠেছে। কেননা পেশাদার গণমাধ্যম এবং সেই গণমাধ্যমকর্মীরা দেশ ও মানুষের জন্যই কাজ করেন। তারা দেশের শত্রু নন, দুর্নীতিবাজদের শত্রু।

আমরা মনে করি, সেই সব দুর্নীতিবাজরাই মূলত দেশ ও জনগণের শত্রু। এসব শত্রু দমনে রাষ্ট্র স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমরোজিনা ইসলামসাংবাদিকসাংবাদিক রোজিনা ইসলামসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬

সাফের আসরে কেন নেই নেপাল?

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT