সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ খেলার মাঠেও

ছবি: ক্রীড়া সাংবাদিক তারেক হাসানের ফেসবুক থেকে
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ। বাদ যাননি ক্রীড়া সাংবাদিকরাও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন কাভার করতে আসা সাংবাদিকরা ক্যামেরা ও বুম অ্যাথলেটিকস ট্র্যাকে রেখে জানিয়েছেন নীরব প্রতিবাদ।
সোমবার রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর শাহবাগ থানায় হস্তান্তর এবং সরকারি নথির ছবি তোলার ‘অপরাধে’ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








