বাংলাদেশ

সাংবাদিক মোরছালীন বাবলার মায়ের মৃত্যুতে ডিআরইউ’র শোক

সাংবাদিক মোরছালীন বাবলার মায়ের মৃত্যুতে ডিআরইউ’র শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলার মা মনোয়ারা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

তিনি শনিবার রাত ৯টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ কিডনি ও হৃদরোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ২ পুত্র, ২ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর নারায়ণগঞ্জের ফতুল্লা রামারবাগ শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে রামারবাগ কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান রোববার এক বিবৃতিতে মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:ডিআরইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…