চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের গাড়িবহরে যেভাবে হামলা

আলী এরশাদ আলী এরশাদ
১০:৫৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
গাড়ির কাচ ভাঙা, সাংবাদিকদের গাড়িবহরে হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে হামলার শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে থাকা সাংবাদিকদের বহন করা একাধিক গাড়ি। শনিবার বিকেলে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় ১০-১৫ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় বলে গণমাধ্যমকর্মীরা জানান।

হামলার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

হামলার শিকার ডিবিসি’র প্রতিবেদক জাকারিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, বিকেলে খালেদা জিয়ার গাড়িবহর চৌদ্দগ্রাম পার হয়ে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়। তারা লাঠি দিয়ে গাড়ি ভাংচুর করতে থাকে। তারা ডিবিসি, চ্যানেল আই, একাত্তর টিভির গাড়িসহ বেশকিছু গাড়ি ভাংচুর করে।

জাকারিয়া বলেন, হামলায় একাত্তর টিভির প্রতিবেদক, ডিবিসির ক্যামেরাম্যানসহ বেশ কয়েকজন আহত হন। সেসময় তারা গাড়ি থেকে নেমে যান। তবে হামলায় খালেদা জিয়ার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি।

কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি বলেও তিনি জানান।

চ্যানেল আইয়ের প্রতিবেদক রাহুল রায় বলেন, কিছু বুঝে ওঠার আগেই তাদের গাড়ির সামনের কাঁচে লাঠি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে তাদের শারীরিক কোন ক্ষতি হয়নি।

Reneta

হামলার শিকার হলেও তারা গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বহরে হামলার আগেই বেগম খালেদা জিয়ার গাড়ি ফেনী সার্কিট হাউসের দিকে যায়। পরে সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে চট্টগ্রামের পথে যাত্রা করেন বিএনপি চেয়ারপারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াগাড়ি বহরে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১ঘণ্টা পর অবশেষে চট্টগ্রামে খালেদা জিয়া

পরবর্তী

গণতন্ত্রকে বধ করতেই হামলা, নির্দয় নির্যাতন: বিএনপি

পরবর্তী
কুমিল্লা

গণতন্ত্রকে বধ করতেই হামলা, নির্দয় নির্যাতন: বিএনপি

নেতৃস্থানীয় ব্যক্তিরা ফুলের তোড়া উপহার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় জাতীয় মেডিকেল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT