চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের আবারো এক হাত নিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাংবাদিকদের প্রতি ক্রমাগত বিষোদগার করেই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। গতকাল বুধবারও হোয়াইট হাউসে ট্রাম্পের এক আক্রমণাত্মক ও এলোমেলো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্র সফরত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সোলি নিনিস্টকে নিয়ে ট্রাম্প সংবাদ সম্মেলন করছিলেন। এই সময় সাংবাদিকরা চলমান বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করেন মার্কিন প্রেসিডেন্টকে।

৪০ মিনিটের সংবাদ সম্মেলনে দুই দেশের প্রেসিডেন্ট নানা বিষয়ে কথা বলেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এসময় সাংবাদিকদের নানা প্রশ্নে বিরক্ত হয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প।

সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, আপনি যেসব গণমাধ্যমের ব্যাপক প্রশংসা করলেন ও চিত্তাকর্ষক বলছেন, তাদের অবস্থা দেখুন? আপনি কি বিশ্বাস করতে পারছেন?

এর আগে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আমেরিকার গণমাধ্যম ও গণতন্ত্রের ভুয়সী প্রশংসা করেন।

শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনটি শেষ হয় সাংবাদিকদের বিপক্ষে তীব্র বিষোদগার ও কথার বাণ বিদ্ধ করার মাধ্যমে।

Reneta

ট্রাম্প সাংবাদিকদের লক্ষ্য করে বলেছেন, ‘দুর্নীতিগ্রস্ত লোক’ যারা আমেরিকার গণতন্ত্রের ধ্বংস করার চেষ্টা করে সবসময়।

তিনি বলেন, সংবাদমাধ্যমগুলো যদি সরল, সৎ এবং স্পষ্ট হতো তাহলে আমরা আরও অনেক বড় জাতি হিসেবে এগিয়ে যেতে পারতম।

ট্রাম্পকে ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডিন্টের সঙ্গে ফোনালাপ বিষয়ে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন রয়টার্সের সাংবাদিক জেফ ম্যাসনের ওপরে।

ওই টেলিফোন আলাপে ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে চাওয়া জো বাইডেন এবং তার ছেলের ব্যাপারে তদন্তের জন্য মি. ট্রাম্প চাপ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর মার্কিন কংগ্রেসে ইমপিচমেন্ট তদন্ত শুরু করেছে ডেমোক্র্যাটরা।

ট্রাম্প তখন রয়টার্সের সাংবাদিককে কড়া ভাষায় বলেন, তুমি কি আমার সঙ্গে কথা বলছো? আমাকে কি শুনতে পাচ্ছো? অভদ্র হবে না। আমি সবকিছুর উত্তর দিয়েছি।

ম্যাসনের প্রশ্ন ছিলো, প্রেসিডেন্ট ইউক্রেন বিষয়ে কি বলবেন এবং কী করতে চাচ্ছেন? তখন ট্রাম্প সেই প্রশ্ন সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তাকে বলেন, এখানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সোলি নিনিস্টকে আছেন। তাকে এবার প্রশ্ন করো।

ট্রাম্প সাংবাদিক ম্যাসনকে লক্ষ্য করে বলেন, এসব আমার বিরুদ্ধে পুরো প্রতারণা এবং তুমি জানো যে এই প্রতারণার মধ্যে কে খেলছে।  তোমার মতো লোকেরাই এবং আমাদের দেশের এই ভুয়া গণমাধ্যম রয়েছে’।

ট্রাম্প একসময় বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই এমন আচরণ পাচ্ছি। এসব নিয়েই বেঁচে আছি। এতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার কাছে এটি সকালে কোর্ট-টাই পরার মতোই’। এই অবস্থায় আমি তিন বছর বাস করছি।

তিনি নিজেকে যুদ্ধক্ষেত্রে বিজয়ী হিসেবে উপস্থাপন করে গণমাধ্যমকে ‘রক্ষণশীল’ বলে সমালোচনাও করেন।

৪০ মিনিটের সংবাদ সম্মেলনে ১৭ মিনিট ওভাল অফিসে বক্তব্য রাখেন।  তিনি বলেন, মার্কিন গণতন্ত্রের মহাত্ম্য সম্পর্কে আমি অবগত। গণতন্ত্র অসাধারণ ও চিত্তাকর্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমফিনল্যান্ডরয়টার্সসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT