চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে পড়ার শঙ্কার মধ্যেই ওয়াশিংটনের অতিরিক্ত দাবির অভিযোগ তুলেছে ইরান। একই সময়ে খবর বেরিয়েছে, আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে গভীর ও গুরুত্বপূর্ণ মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২২ মে) পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির তেহরানে পৌঁছে রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জানানো হয়, দুই নেতা চলমান উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগ নিয়ে মতবিনিময় করেছেন।

এদিকে শুক্রবার ট্রাম্প জানান, সরকার-সংশ্লিষ্ট পরিস্থিতির কারণে তিনি ছেলের বিয়েতে অংশ নেবেন না এবং ওয়াশিংটনেই অবস্থান করবেন। এতে পরিস্থিতি সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে বলে জল্পনা শুরু হয়। ট্রাম্প এ সপ্তাহের আলোচনাকে নতুন করে হামলা ও যুদ্ধ অবসানের চুক্তির মধ্যবর্তী সংকটসীমায় রয়েছে বলে মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেন, আসিম মুনিরের সফর মানেই আলোচনায় কোনো মোড় পরিবর্তন বা চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয়েছেএমনটি নয়। ইরানি সংবাদমাধ্যমের বরাতে তিনি জানান, পক্ষগুলোর মধ্যে এখনো গভীর ও গুরুত্বপূর্ণ’ মতপার্থক্য রয়ে গেছে।

Reneta

মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চার দিনের সফরে ইরানের প্রধান বাণিজ্য অংশীদার চীন সফরে গেছেন। ধারণা করা হচ্ছে, চলমান সংকট নিরসনের প্রচেষ্টা সেখানে আলোচনায় গুরুত্ব পাবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া আঞ্চলিক সংঘাত বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে সংকট আরও তীব্র হয়েছে।

৮ এপ্রিল যুদ্ধবিরতির পর কয়েক দফা আলোচনা যার মধ্যে ইসলামাবাদে মুখোমুখি ঐতিহাসিক বৈঠকও ছিল এখন পর্যন্ত স্থায়ী সমাধান বা হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে পারেনি। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট আরও গভীর হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান যুদ্ধ ২০২৬পাকিস্তানমার্কিন যুক্তরাষ্ট্রশান্তি প্রস্তাব
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT