ছবিঘরসাংবাদিকতার বাতিঘরের বিদায়
জাকির সবুজপ্রকাশ: দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সাংবাদিকতার বাতিঘর গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন প্রতিনিধিরা জড়ো হন।
বৃহস্পতিবার সকাল ৯টায় গোলাম সারওয়ারের মরদেহ নিয়ে আসা হয় কর্মস্থল সমকাল কার্যালয়ে এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়
শ্রদ্ধা নিবেদন শেষে পার্শ্ববর্তী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়
সকাল ১১টা সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে
শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর
র্যাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন মহাপরিচালক বেনজির আহমেদ
জাসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…