চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: মওদুদ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:২৯ অপরাহ্ণ ১৯, মে ২০১৭
রাজনীতি
A A

নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জোর মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন, আগামী নির্বাচন একদলীয় হবে না। সকল দলের অংশগ্রহণে হবে, সেখানে বিএনপি অংশগ্রহণ করবে এবং ক্ষমতায় যাবে এবং তারপর ভিশন ২০৩০ বাস্তবায়ন করবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ আগামী দিনের রাজনীতি আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে এমন জোর দিয়ে কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন। সহায় সরকার মানে যাদের কোন রাজনৈতিক স্বার্থ থাকবে না। কোন দল জিতলো, না জিতলো তাতে তাদের কিছু যায় আসবে না।।এমন একটি সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। তা সুষ্ঠূ নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় যাবে।

তিনি বলেন, আজকে জবাবদিহীতা নেই বলেই সামাজিক অপরাধ বাড়ছে।দেশে প্রতিদিন ১২ জন খুন হচ্ছে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন,  সকল অপরাধের সঙ্গে বর্তমান সরকারের কারো না কারো সম্পৃক্ততা আছে বলেই এ পর্যন্ত প্রমানিত হয়েছে। আজকের পত্রিকা দেখলেও তার প্রমাণ মিলবে।।

Reneta

বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় মওদুদ আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে একটি কার্যকর সংসদ নিশ্চিত করবে, গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনবে, বিরোধী দলের মর্যাদা প্রতিষ্ঠিত করবে, বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা নিশ্চিত করবে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে, বেকারত্ব দূর করবে, পুলিশ ও র‌্যাবকে পুনর্গঠন করবে এবং প্রশাসন দলীয়করণমুক্ত করবে বলে অঙ্গীকার করেন।

বিএনপি একটি পরিপূর্ণ জবাবদিহিতামূলক শাসন নিশ্চিত করবে জানিয়ে বলেন, আমাদের নেত্রী নিজ থেকে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব হ্রাস করার প্রস্তাব করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। তবুও তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে চান। যেন কর্তৃত্ববাদি ক্ষমতা প্রয়োগ না হয়। যেন বর্তমান সরকারের সময়ের মতো মানুষের দুর্ভোগ না হয়।

তিনি বলেন, বর্তমান বিচার বিভাগ খাতা-কলমে স্বাধীন। বাস্তবে এই বিচার বিভাগ নিয়ে মানুষের অনেক প্রশ্ন। বিএনপি ক্ষমতায় এসে একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করে মানুষের প্রশ্ন দূর করবে।

এসময় মওদুদ বর্তমান প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধান বিচারপতির প্রশংসা করতেই হয়। অনেক চ্যালেঞ্জের মধ্যেও তিনি স্বাধীন বিচার বিভাগের জন্য চেষ্টা করছেন। তিনি কাজ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমওদুদ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষার্থীরা

মে ৫, ২০২৬

দলের প্রয়োজনে অবদান রাখতে চান অভিষেকের অপেক্ষায় থাকা অমিত

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT