চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহপাঠীর ধারালো অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র খুন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:০৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৬
অপরাধ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতীতে পূর্ব শত্রুতার জের ধরে সহপাঠীর হাতে মোহাম্মদ আল আমিন (১৬) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। সোমবার দুপুরে কালিহাতী উপজেলার আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রী কলেজে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ হত্যাকারী চাঁন মাহমুদকে (১৭) গ্রেফতার করেছে। এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত এবং ঘাতক দুজনেই ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, গতকাল সকালে আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির দুই ছাত্র খালুয়াবাড়ি গ্রামের আব্দুল আলিমের ছেলে আল আমিন ও জোহায়ের গ্রামের জগির উদ্দিনের ছেলে চাঁন মাহমুদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আল আমিন তার বন্ধুদের নিয়ে চাঁন মাহমুদের মোটরসাইকেল ভাঙ্গচুর করে।

তারই জের ধরে আজ সকাল সাড়ে ১১টার দিকে চাঁন মাহমুদ লুকিয়ে ধারালো অস্ত্র নিয়ে কলেজে প্রবেশ করে। এসময় সে কলেজ ক্যাম্পাসে আল আমিনকে কুপিয়ে মারাত্মক আহত করে।

পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে  দুপুরের দিকে তার মৃত্যু হয়।

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষক শ্যামল কান্তি নির্যাতন: ঘটনাস্থলে তদন্ত কাজ করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

পরবর্তী

মার্কিন নির্বাচন নিয়ে হস্তক্ষেপ না করতে রাশিয়াকে সাইবার হুমকি

পরবর্তী

মার্কিন নির্বাচন নিয়ে হস্তক্ষেপ না করতে রাশিয়াকে সাইবার হুমকি

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক ভাতা বৃদ্ধি

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT