চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ ম্যাচ কঠিন করে জয়ের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

২১ জীবন ফিরে পাওয়া রোহিত শর্মার ৫৫ বলে ৮৩ রানের ওপর ভর করে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৬৭ রানের টার্গেট দিয়েছে ভারত। 

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান।

১৩তম ওভারে ক্রিজের মধ্যে সাব্বিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন সাকিব। এর তিন বল বাদেই ফেরেন সাব্বির।  হার্দিক পান্ডের বলে ঠিকঠাক টাইমিং করতে না পারলে বল সোজা ওপরে ওঠে যায়। তা সহজেই তালুবন্দী করেন উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ধোনি। তাদের বিদায়ে উইকেটে আছেন মাহামুদউল্লাহ এবং মুশফিকুর রহিম। 

১০ ওভারের শেষ বলে ইমরুলকে ফিরিয়ে টাইগারদের জন্য জয়টা আরও কঠিন করে তোলেন রবিচন্দ্রন অশ্বিন। ফেরার আগে ইমরুল সাব্বিরের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন।

দ্বিতীয় ওভারে আশিষ নেহেরার পর চতুর্থ ওভারে আঘাত হানেন জাসপ্রিত বুমরাহে। সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সৌম্য সংগ্রহ করেন ১১ রান।

শের ই বাংলা স্টেডিয়ামের সবুজ ঘাসে মোড়ানো উইকেটে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ মিঠুন আলীর উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আশিষ নেহেরার বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩ বল থেকে মিঠুন সংগ্রহ করেন ১ রান।  

Reneta

শুরুটা ভালো করলেও ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত ভারতকে আটকে রাখা যায়নি। ১১তম ওভারে তাসকিনের বলে পয়েন্টে রোহিত শর্মার ক্যাচ সাকিব ফেললে চূড়ান্ত বিপর্যয় ঘটান। প্রতিদানও দিতে সময় নেননি রোহিত। শেষ তিন বলে এক ছয় দুই চারে টাইগার ভক্তদের হতাশ করেন তিনি।

যেখানে ১৫ ওভারে ভারতের রান ছিলো ৯৭, তিন ওভার বাদে তা দাঁড়ায় ১৫০এ।

শুরুতেই ধাওয়ান, কোহলি-রায়নাকে ফিরিয়ে দলকে শুভ সূচনা এনে দেন আল-আমিন, মাশরাফি এবং মাহামুদউল্লাহ। 

দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ধাওয়ানের অন স্ট্যাম্প গুড়িয়ে দেন টাইগার এ পেসার। তার বিদায়ে রোহিত শর্মাকে সঙ্গ দিতে মাঠে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি বিরাট কোহলি।

মাশরাফি বিন মর্তুজার শিকারে পরিনত হন তিনি। মাহামুদউল্লাহর হাতে মিড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২ বল খেলে সংগ্রহ করেন ৮ রান।

অষ্টম ওভারের শেষ বলে ফ্লাইট মিস করলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সুরেশ রায়না। বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে ফেরান মাহামুদউল্লাহ রিয়াদ।

বিপজ্জনক হয়ে ওঠা রোহিত-যুবরাজ জুটিতে ভাঙন ধরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বল তুলে মারতে গিয়ে সীমানার কাছে সৌম্য সরকারের তালু বন্দী হন যুবি।

শেষ ওভারে ৫৫ বলে ৮৩ রান করা রোহিত এবং হার্দিক পান্ডেকে ফিরিয়ে ভারতীয়দের রানের চাকা কিছুটা আটকে দেন আল আমিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT