ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে আয়োজক ফ্রান্সের সঙ্গী হয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। ‘রাউন্ড অফ সিক্সটিনে’ জার্মানরা ৩-০ গোলে অনায়াসে হারিয়েছে স্লোভাকিয়াকে।
স্লোভাকিয়ার সঙ্গে ম্যাচের ৮ মিনিটে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পক্ষে প্রথম গোল করেন বোয়েটাং। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ওজিল। তবে, বিরতির দুই মিনিট আগে মারিও গোমেজের গোলে টেনশনমুক্ত হয় জার্মান ব্রিগেড।
৬২ মিনিটে বদলী খেলোয়াড় ড্র্যাক্সলারের গোলে নিশ্চিত হয় জার্মানির বড় জয়। কোয়ার্টার ফাইনালে জার্মানদের প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন অথবা ইটালি।
২০০৮ সালের ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল জার্মানরা। আর ২০১২ ইউরোর সেমিতে জার্মানরা ইটালিকে হারিয়েছিল। তাই স্পেনের জন্য জার্মানি যেমন অপেক্ষা করছে, ঠিক তেমনি প্রতিশোধের নেশায় সময় গুণছে ইটালিয়ানরাও।









